বাংলার প্রবীণদের কাছে ক্ষমাপ্রার্থী নরেন্দ্র মোদী, করলেন বড় অভিযোগ

দীপাবলির আলোর উৎসবে সেজে উঠছে ভারতবর্ষ। তার আগে ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি ও পশ্চিমবঙ্গের প্রবীণ নাগরিকদের কাছে ক্ষমাপ্রার্থী দেশের প্রধানমন্ত্রী। কিন্তু কেন তিনি ক্ষমা চাইলেন?

আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে বক্তব্য রেখেছেন নরেন্দ্র মোদী। মঙ্গলবার সেই বক্তব্যের সময় দুই রাজ্যের মানুষের কাছে ক্ষমা চাইলেন তিনি। দিল্লি ও পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকর হচ্ছে না। দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকেও এজন্য নিশানা করেছেন মোদী।

Narendra Modi

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী কেন্দ্রের সঙ্গে অসহযোগিতা করছেন। সেই কারণে এখনও এই দুই রাজ্যে ওই কেন্দ্রীয় প্রকল্প চালু করা গেল না। প্রধানমন্ত্রীর কথায় এদিন খেদ প্রকাশ পেয়েছে।

এদিন কেন্দ্রের স্বাস্থ্য ও বিমা প্রকল্পের একটি কর্মসূচি ছিল৷ সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখার সময় ক্ষমাপ্রার্থী হন। এদিন মোদী বলেন, " আমি দিল্লি ও পশ্চিমবঙ্গের ৭০ বছরের বেশি বয়সী প্রবীণদের কাছে ক্ষমা চাইছি। আমি আপনাদের সেবা করতে সক্ষম হব না। তারা কেমন আছেন, সেই বিষয়ে কোনও তথ্যই আমি পাব না। "

পশ্চিমবঙ্গ ও দিল্লি, দুই রাজ্যের সরকার এই কেন্দ্রীয় প্রকল্প সেখানে বাস্তবায়িত করতে দিচ্ছে না। এ কারণেই এই সমস্যা। এ কথাও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমা প্রকল্পে কেন্দ্রীয় সরকার দেশের ৫৫ কোটি মানুষকে অন্তর্ভুক্ত করতে চায়। কিন্তু এখনও পশ্চিমবঙ্গ ও দিল্লি, দুই রাজ্য এই প্রকল্প সেখানে চালু করতে দেয়নি।

সেই কারণে এখনও অবধি ৩৫ কোটি ৩৬ লক্ষ মানুষকে এই কেন্দ্রীয় স্বাস্থ্য বিমা প্রকল্পের আওতায় আনা সম্ভব হয়েছে। এই দুই রাজ্যের ১১ কোটি মানুষ স্বাস্থ্য বিমা প্রকল্পের আওতায় আসতে পারে। এমনই মনে করছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কিন্তু প্রকল্প চালু না হওয়ায় লক্ষ্য সম্পূর্ণ করা যাচ্ছে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+