এটিএম প্রতারণা কাণ্ডে নেপাল-যোগ! উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য

শহরের বুকে বড়সড় এটিএম প্রতারণাকাণ্ডে ক্রমেই স্পষ্ট হচ্ছে নেপাল যোগ। পুলিশ সূত্রের খবর,বিভিন্ন জেলে বন্দি এই জালিয়াতির সঙ্গে যুক্তদের জেরা করে এই ঘটনার সঙ্গে নোপালের যোগসূত্র মিলছে।

শহরের বুকে বড়সড় এটিএম প্রতারণাকাণ্ডে ক্রমেই স্পষ্ট হচ্ছে নেপাল যোগ। পুলিশ সূত্রের খবর,বিভিন্ন জেলে বন্দি এই জালিয়াতির সঙ্গে যুক্তদের জেরা করে এই ঘটনার সঙ্গে নোপালের যোগসূত্র মিলছে। কলকাতায় এটিএম জালিয়াতিকাণ্ডে জেলবন্দি কর্নেল মীরের মুখেও বেরিয়ে এসেছে নেপালের সঙ্গে যোগসাযোগের তথ্য। তদন্তের স্বার্থে এবার নেপালের উদ্দেশে রওনা হচ্ছে ঘটনার তদন্তকারী দল।

এটিএম প্রতারণা কাণ্ডে নেপাল-যোগ! উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য

এর আগে, এটিএম জালিয়াতি কাণ্ডে ইন্দোর থেকে আটক করা হয়েছে ২ জনকে।বুধবার গোটা চক্রেই চাঁই নানাকে গ্রেফতার করে শুল্ক দফতর। আর সমস্ত ধৃতদের কাছ থেকেই নেপাল যোগের সূত্র উঠে আসছে পুলিশের কাছে। সূত্রের খবর অনুযায়ী, নেপাল থেকে এসে দুষ্কৃতীরা কোহিমা, পাটনা, উত্তর প্রদেশে এটিএম জালিয়াতির ফাঁদ পাতে। এই তথ্য অনুযায়ী বেশ কিছু ছবি ও নেপালে গা ঢাকা দেওয়া দুষ্কৃতীদের নাম পেয়ে গিয়েছে পুলিশ।

জানা যাচ্ছে , শুল্ক দফতরের হাতে ধৃত নানার সঙ্গে যোগ রয়েছে নেপালে লুকিয়ে থাকা ওই দুষ্কৃতীদের। আর তাদের সঙ্গে সামিল হতেই নেপালে পালিয়ে যাওয়ার ছক কষেছিল ধৃত নানা। এদিকে, নানা, কর্নেলরা ধরা পড়ায় এই চক্রের অন্য পাণ্ডা এড্রিয়ান ও কনস্টেনটাইন তড়িৎড়ি পালিয়ে যায় দিল্লি থেকে। শেষমেশ পিছু ধাওয়া করে ইন্দোর থেকে দুজনকে গ্রেফতার করে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+