বড় সাফল্য ইসরোর, মঙ্গলযানের ক্যামেরায় বন্দি লালগ্রহের বৃহত্তম চাঁদ 'ফোবোস'
গত ১ জুলাই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মার্স অরবিটার মিশনের ক্যামেরায় ধরা পড়ে মঙ্গল গ্রহের বৃহত্তম চাঁদ ফোবোসের ছবি। এটি ইসরোর জন্য এক বিশাল বড় সাফল্য, কারণ এই প্রথমবার ফোবোসের ছবি তুলতে সক্ষম হল মঙ্গলযান। জানা গিয়েছে ছবিটি তোলার সময় মঙ্গলযান মঙ্গলগ্রহ থেকে ৭২০০ কিলোমিটার এবং ফোবোসের থেকে ৪২০০ কিলোমিটার দূরে ছিল।

ছবিটির রেজোলিউশন ২১০ এম
ইসরোর তরফে বলা হয়েছে, ছবিটির রেজোলিউশন ২১০ এম। ফোবসের যে অংশের ছবি মঙ্গলযান তুলেছে, সেখানে উপগ্রহের সবচেয়ে বড় গহ্বর ক্রেটার স্টিকনি স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে। এছাড়া আরও অন্যান্য গহ্বর যেমন স্কলভস্কি, রোচে, গ্রিলড্রিগও ছবিতে ধরা পড়েছে। এই সব গহ্বর থেকেই আন্দাজ করা যায়, এক সময় কত গ্রহাণু আছড়ে পড়েছিল এই ফোবসের ওপর।

২০১৩ সালে যাত্রা করে মঙ্গলযান
২০১৩ সালের নভেম্বর মাসের পাঁচ তারিখ শ্রীহরিকোটা থেকে পিএসএলভি রকেটের সাহায্যে মঙ্গলযান উৎক্ষেপণ করে ইসরো। গোটা মিশনের জন্য ৪৫০ কোটি টাকা ব্যয় করেছে ইসরো। ২০১৩ সালের ১ ডিসেম্বর পৃথিবীর মধ্যাকর্ষণ ক্ষেত্রকে ছাপিয়ে যেতে সক্ষম হয় মঙ্গলযান। এরপর ২০১৪ সালের ২৪ সেপ্টেম্বর লাল গ্রহের কক্ষপথে পৌঁছে যায় মঙ্গলযান।

সবার আশা ছাপিয়ে গিয়ে কাজ করে চলেছে মঙ্গলান
ইসরোর এই মঙ্গলযান মিশন প্রথমে ছয় মাসের জন্য নির্দিষ্ট ছিল। তবে পরে ইসরো জানায় যে এর মধ্যে যতটা জ্বালানি আছে, তাতে বেশ কয়েক বছর নিজের কাজ করতে পারবে মঙ্গলযান। এবং আজ প্রায় ছয় বছর পরও সবার আশা ছাপিয়ে গিয়ে কাজ করে চলেছে মঙ্গলান।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications