Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাগের মাথায় নেস আমাকে খুন করতেও পারে, আমার ভয় লাগছে : পুলিশকে জানালেন প্রীতি জিনটা

রাগের মাথায় নেস আমাকে খুন করতেও পারে, আমার ভয় লাগছে : পুলিশকে জানালেন প্রীতি জিনটা
মুম্বই, ২৩ জুলাই: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনটার প্রাক্তন প্রেমিক নেস ওয়াদিয়ার বিরুদ্ধে দায়ের করা শ্লীলতাহানির মামলায় ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। এর মধ্যেই নেসের বিষয়ে নতুন তথ্য দিয়ে আবার ঝিমিয়ে পড়া মামলায় হাওয়া দিলেন প্রীতি। পুলিশকে লিখিতভাবে প্রীতি জানিয়েছেন, তাঁকে খুন করতে পারেন নেস ওয়াদিয়া। তাই ভয়ে দিন কাটাচ্ছেন তিনি।

৩০ মে ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রীতির সঙ্গে যে ঘটনা নেস ঘটিয়েছেন এবং য়ার বর্ণনা প্রীতি পুলিশের কাছে দিয়েছে তা এই প্রথমবার নয় বলেই জানিয়েছেন অভিনেত্রী। তাঁর কথায়, এর আগেও জ্বলন্ত সিগারেট তাঁর মুখের দিকে ইচ্ছাকৃতভাবে ছুঁড়ে ফেলা বা তাঁকে ঘরে বন্ধ করে রাখার মতো একাধিক হিংসাত্মক ব্যবহার তাঁর সঙ্গে করেছেন নেস।

আরও পড়ুন : কালশিটে পড়া তাঁর হাতের ছবি পুলিশকে দিলেন প্রীতি জিনটা

আরও পড়ুন : নেস ওয়াদিয়ার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের প্রীতি জিনটার, বিস্মিত অভিযুক্ত

আরও পড়ুন : প্রীতি-নেস কাণ্ড: ৯ সাক্ষীর তালিকা দিলেন নেস ওয়াদিয়া, ৪৮ ঘন্টায় হতে পারে জিজ্ঞাসাবাদ

আরও পড়ুন : প্রীতি-ওয়াদিয়া মামলায় কোনও ক্রিকেটারের ছেলেই সাক্ষী নন, জানাল পুলিশ

প্রীতির কথায়, "আমার প্রতি নেসের ব্যবহার দিন দিন খারাপ থেকে খারাপতর হচ্ছিল। যত দিন যাচ্ছিল নেস ততই আক্রমণাত্মক ও হিংসাত্মক হয়ে উঠছিল। আমার মুখ তাক করে জ্বলন্ত সিগারেট ছুঁড়ে দিয়েছিল বেশ কয়েকবার। আমায় একটি ঘরে আটকে রেখেছিল। আমার সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করত। নেসের সঙ্গে থাকাকালীন এইসব দিনও আমি দেখেছি।" পুলিশকে লিখিতভাবে এই তথ্য জানিয়েছে প্রীতি।

কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগ যা প্রীতি তুলেছেন তা হল মেসের হাতে প্রাণনাশের ভয়। তদন্তকারি এক অফিসারের কথায় ওই চিঠিতে প্রীতি লিখেছেন, "আমি শুধু চাই নেস ওয়াদিয়া আমার থেকে দূরে থাকুক। যাতে আমি শান্তিতে আমার জীবন অতিবাহিত করতে পারি। না হলে দুর্ভাগ্যজনক দিনে প্রচণ্ড রাগের মাথায় ও আমাকে খুন করতেও পারে বলে আমার ভয় হচ্ছে।"

একইসঙ্গে প্রীতি এও জানিয়েছেন যে, পুলিশের কাছে অভিযোগ দায়ের করে নেস ওয়াদিয়ার কোনওরকম ক্ষতি করতে তিনি চান না। কিন্তু নিজের নিরাপত্তা সুরক্ষিত করতে তাঁর কাছে অন্য কোনও উপায় ছিল না। কিন্তু ভবিষ্যতে রাগের বশে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নেস যে তাঁর অনিষ্ট করতে চাইবেন সে বিষয়ে ভয়ে দিন কাটাচ্ছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+