বিশ্বে প্রথম! করোনা গবেষণায় বড় জয় ভারতের! বিলেতি স্ট্রেন 'আইসোলেট' করল দেশ

ব্রিটেনে গত সেপ্টেম্বরে কোরোনার নতুন স্ট্রেনের হদিস মেলে। তার পর ডিসেম্বরে এই বিষয়টি সরকারিভাবে ব্রিটেনের তরফে জানানো হয়। এর পর থেকে সারা বিশ্বে আতঙ্ক ছড়ায়। ব্রিটেনের সঙ্গে অনেক দেশই বিমান যোগাযোগ বন্ধ করে দেয়। ভারতও গত ২১ ডিসেম্বর ব্রিটেনের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয়। প্রথমে গত বছরের শেষদিন পর্যন্ত এই বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। পরে বাড়িয়ে দেওয়া হয় সময়সীমা। তবে ভারত বিলেতি করোনাকে ঠেকাতে সক্ষম বলেই ফের ব্রিটেনের সঙ্গে বিমান চলাচল চালু করার ঘোষণা করেছে ভারত।

বিলেতি স্ট্রেন আইসোলেট করল ভারত

এদিন আইসিএমআর-এর তরফে জানিয়ে দেওয়া হয় যে বিলেতি করোনাকে আইসোলেট করে তা কালচার করতে সক্ষম হয়েছে ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরলজি। পুরোপুরি আইসোলেশনের মাধ্যমে এই কাজ করা সক্ষম হয়েছে বলে ঘোষণা আইসিএমআর-এর।

সম্প্রতি ব্রিটেনে এই নতুন করোনা ভাইরাসের স্ট্রেনের খোঁজ পাওয়া যায়। এই স্ট্রেন আগের তুলনায় ৭৫ শতাংশ বেশি সংক্রামক। এই নিয়ে আতঙ্ক ছড়িয়েছে গোটা বিশ্বে। ভারতও তার ব্যতিক্রম নয়। বিশ্বের বিভিন্ন দেশ ইতিমধ্যেই ব্রিটেনের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। তবে আগামী ৬ জানুয়ারি থেকে ফের চালু হতে চলেছে যুক্তরাজ্যের সঙ্গে বিমান পরিষেবা।

এদিকে করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ঘিরে আতঙ্ক ক্রমশ বাড়ছে দেশে। করোনা ভাইরাসের নতুন স্ট্রেনে এখনও পর্যন্ত দেশে ২৯ জন সংক্রমিত হয়েছেন৷ তালিকায় আছেন কলকাতার এক যুবক। অন্যদিকে কলকাতায় ব্রিটেন ফেরত আরও একজনের শরীরে মিলেছে করোনা সংক্রমণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+