বিরল ঘটনার সাক্ষী থাকবে সংসদ, বাজেট পেশ হবে রবিবার

এই প্রথমবার! সংসদে বাজেট পেশ হবে রবিবার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করবেন।

লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ এই ঘোষণা করেছেন। এটি হবে নির্মলা সীতারামনের নবম বাজেট পেশ।

এবারের কেন্দ্রীয় বাজেট পেশের পর নির্মলা প্রাক্তন অর্থমন্ত্রী মোরারজি দেশাইয়ের ১০টি বাজেট পেশের ঐতিহাসিক রেকর্ড থেকে এক কদম দূরে থাকবেন। সংসদের বাজেট অধিবেশন ২৮ জানুয়ারি থেকে শুরু হবে।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লোকসভা কক্ষে সমবেত উভয় কক্ষের সদস্যদের উদ্দেশে ভাষণ দিয়ে অধিবেশন উদ্বোধন করবেন। রাষ্ট্রপতির ভাষণের পর, অর্থমন্ত্রী উভয় কক্ষেই অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন। লোকসভা সচিবালয়ের তরফে জানা গিয়েছে ২৯ জানুয়ারিও অধিবেশন বসবে।

সরকার ১ ফেব্রুয়ারিকে 'বাজেট ডে' হিসেবে ঘোষণা করেছে, যেদিন অর্থমন্ত্রী বাজেট উপস্থাপন করবেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আগেই জানিয়েছিলেন, বাজেট অধিবেশন ২৮ জানুয়ারি থেকে ২ এপ্রিল পর্যন্ত চলবে। অধিবেশনের প্রথম অংশ ১৩ ফেব্রুয়ারি শেষ হবে এবং সংসদীয় কমিটিগুলো দ্বারা বাজেট প্রস্তাব পর্যালোচনার সুযোগ দিতে ৯ মার্চ পুনরায় শুরু হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+