জেলে বসেই মামলার নিষ্পত্তির জন্য চাপ বিজেপি বিধায়কের! এফআইআর নাবালিকার পরিবারের
বিজেপি বিধায়ক কুলদীপ সেনগার জেলে বসেই ফোনে হুমকি দিত, উন্নাওয়ের নাবালিকার পরিবারকে হুমকি দিত। এমনই চাঞ্চল্যকর দাবি উঠে আসছে এফআইআর-এ।
বিজেপি বিধায়ক কুলদীপ সেনগার জেলে বসেই ফোনে হুমকি দিত, উন্নাওয়ের নাবালিকার পরিবারকে হুমকি দিত। এমনই চাঞ্চল্যকর দাবি উঠে আসছে এফআইআর-এ। দুবছর আগে উন্নাওয়ের ওই নাবালিকাকে বিজেপি বিধায়ক ধর্ষণ করে বলে অভিযোগ। এদিকে দুর্ঘটনায় গুরুতব আহত হওয়ার পরে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই নাবালিকা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সোমবারের দুর্ঘটনার পররে বিজেপি বিধায়ক এবং অন্য ন'জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। ওই দুর্ঘটনায় নাবালিকার দুই আত্মীয়ের মৃত্যু হয়।
নাবালিকার পরিবারের অভিযোগ, জেলে থাকা চারবারের ওই বিধায়ক ওই দুর্ঘটনার পিছনে রয়েছে। নাবালিকার কাকা এফআইআর-এ বলেছেন, তারা এই ধর্ষণ মামলায় অভিযোগ জানাতে থানায় গিয়েছিলেন। সেই সময় থানা থেকে তাদের বলা হয়, কুলদীপ সেনগার শাসকদলের একজন বিধায়ক। পুলিশের তরফে তাদের চাপ দেওয়া হয়েছিল বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য।
এরপর কুলদীপ সেনগর জেল থেকেই তাদের ফোন করে এবং আদালতে বয়ান পরিবর্তনের জন্য হুমকি দেয়। হুমকিতে আরও বলে, বেঁচে থাকতে গেলে, এই কাজ তাদের করত হবে।
অন্যএকটি মামলায় পরিবারের এক সদস্য রায়বরেলির জেলে যাবজ্জীবণ কারাাদণ্ড দণ্ডিত। তার সঙ্গে দেখা করতেই রবিবার যাচ্ছিলেন তারা। পথে এই দুর্ঘটনা ঘটে।
পরিবারের ওপর ধারাবাহিক চাপ রয়েছে মামলা তুলে নেওয়ার জন্য। পুলিশের কাছে বারবার অভিযোগ করেও কোনও ফল পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। এরপরেই পুলিশ এফআইআর দায়ের করে। পুলিশের দাবি, তাদের সামনেই বিজেপি বিধায়ক জেল থেকে ফোন আসে।
পরিবারের তরফে আরও অভিযোগ জেলে বসে শুধু বিধায়কই নন, তা সাগরেদরাও হুমকি দেয়। মামলা মিটিয়ে নেওয়ার জন্য চাপ দেয়। পাশাপাশি পুরো সরকার তাদের পাশে আছে বলেও হুমকি দেয় তারা।
নাবালিকার দাবি, ২০১৭ সালে উন্নাওতে বিধায়কের বাড়িতে চাকরি চাইতে গেলে, সেখানে তাঁর ওপর যৌন নির্যাতন করা হয়। পরবর্তী সময়ে বেআইনি অস্ত্র রাখার মামলায় নাবালিকাকে বাবাকে গ্রেফতার করা হলে, জেলেই তাঁর মৃত্যু হয়।












Click it and Unblock the Notifications