৮১৭১ জন নতুন করে করোনা আক্রান্ত দেশে! গত ২৪ ঘণ্টায় আরও ভয়াবহ পরিস্থিতি
করোনা আক্রান্তের সংখ্যা দেশে ক্রমেই বাড়ছে। বহুদিন ধরেই এই নিয়ে আশঙ্কা উদ্বেগ বাড়ছে বিশ্বের সবচেয়ে বেশি করোনা আক্রান্ত দেশের তালিকায় ভারত এই মুহূর্তে সপ্তম স্থানে চলে গিয়েছে। এরইমধ্যে ভারতে গত ২৪ ঘণ্টায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।

করোনায় পরিস্থিতি কেমন গত ২৪ ঘণ্টায় ?
গত ২৪ ঘণ্টায় করোনা পরিস্থিতি আরো ভয়াবহ আকার নিয়েছে দেশে। গত ২৪ ঘণ্টায় ২০৪ জনের মৃত্যু হয়েছে দেশে। নতুন করে দেশে ৮১৭১ জনের দেহে মিলেছে করোনার সংক্রমণ।

দেশের করোনা পরিস্থিতি
দেশে মোট ১৯৮৭০৬ জনের দেহে এপর্যন্ত করোনা আক্রমণের হদিশ মিলেছে। এঁদের মধ্যে ৯৭, ৫৮১ অ্যাকটিভ কেস রয়েছে। ৯৫ হাজারের বেশি মানুষ দেশে করোনার হাত থেকে মুক্ত হয়েছেন।

সুস্থতা ও মৃত্যুর হার
সুস্থতার পরিসংখ্যান বলছে, ৯৫,৫২৬ জন দেশে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন। অন্যদিকে ,৫৫৯৮ জনের মৃত্যু হয়েছে করোনার জেরে।

হু-য়ের সতর্কতা
হু এর তরফে জানানো হয়েছে, করোনা রুখতে অ্যান্টিবায়োটিকের অত্যধিক ব্যবহার শরীরকে আরো খারাপ করে দিতে পারে। ফলে কোভিড চিকিৎসায় অত্যধিক অ্যান্টিবায়োটিক মৃত্যু ডেকে আনতে পারে বলে সতর্ক করেছে হু।

করোনা আক্রান্তের খবর
মহারাষ্ট্রের পরিস্থিতি দেশে সবচেয়ে উদ্বেগজনক। সেখানে ৭০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত বর্তমানে। মৃতের সংখ্যা ২৩৬২ জন। এরপরই আক্রান্তের বিচারে রয়েছে তামিলনাড়ু ও দিল্লি।












Click it and Unblock the Notifications