Vande Bharat Express: সাড়ে তিন ঘণ্টায় শ্রীনগর! ১০০ কিমি গতিতে চেনাব ব্রিজে ছুটবে সেমি বুলেট
Vande Bharat Jammu Kashmir: কাশ্মীর সফর আরও সহজ এবং আরামদায়ক হতে চলেছে! জম্মু-কাশ্মীরেও ছুটবে দেশের প্রথম সেমি হাই স্পিড ট্রেন, বন্দেভারত এক্সপ্রেস ( Jammu-Srinagar Vande Bharat Express Train) ।
প্রত্যেক বছর দেশ-বিদেশের বহু পর্যটক কাশ্মীরে ভিড় জমান। গত কয়েকমাস আগে জি ২০ সম্মেলনও হয়েছে। যেখানে বিদেশের একাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। মনে করা হচ্ছে, আগামিদিনে ভূস্বর্গের অপরূপ দৃশ্যের সাক্ষী থাকতে বহু মানুষ পর্যটক ভিড় জমান। আর সেদিকে তাকিয়ে এবার কাশ্মীরেও বন্দে ভারত ( Vande Bharat Express) চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Vande Bharat Express: মাত্র তিন ঘন্টায়! কীভাবে?
যা খবর, প্রাথমিক ভাবে জম্মু থেকে শ্রীনগরের মধ্যে চলছে এই সেমি হাই স্পিড ট্রেন। মাত্র সাড়ে তিন ঘন্টায় শ্রীনগর থেকে জম্মুর মধ্যে ছুটবে এই ট্রেন। যা খবর, দীর্ঘ এই যাত্রা পথে বন্দে ভারত ট্রেনটি বিশ্বের সবথেকে উঁচু ব্রিজ চেনাব ব্রিজ (Chenab Bridge) এর উপর দিয়ে ছুটবে। এই ব্রিজের উচ্চতা ১,০০০ ফুটেরও বেশি। শুধু তাই নয়, ১,৩১৫ মিটার লম্বা এই ব্রিজ। যা খবর, এই ব্রিজের উপর দিয়ে প্রতি ঘন্টায় ১০০ কিমি গতিতে ছুটবে বন্দে ভারত।
Vande Bharat Express: জোর কদমে কাজ চলছে
গত মাসখানেক আগে বিশ্বের সবথেকে বড় ব্রিজের কাজ খতিয়ে দেখতে চান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Railway Minister Ashwini Vaishnaw)। আর সেই সময় জম্মু এবং শ্রীনগরের মধ্যে বন্দে ভারত চালানোর কথা জানিয়েছিলেন। ইতিমধ্যে ভূস্বর্গে বন্দে ভারত চালাতে রেলের তরফে কাজও শুরু হয়েছে বলে জানা গিয়েছে। উধমপুর-শ্রীনগর বারামুলা রেল লিঙ্ক (Udhampur-Srinagar-Baramulla Rail Link Project-USBRL) এর কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। চলতি বছরের শেষে কিংবা ২৪ এর শুরুতেই এই কাজ শেষ হতে পারে বলে খবর।
Vande Bharat Express: কবে চলবে বন্দে ভারত?
এখন ট্রেন কাশ্মীরের দিকে বারামুলা হয়ে বনিহাল এবং জম্মুর দিকে কাটরা পর্যন্ত চলে। উধমপুর-শ্রীনগর-বারামুলা রেল লিঙ্কের কাজ শেষ হয়ে গেলে কাশ্মীরের সঙ্গে কার্যত দেশের অন্যপ্রান্তের যোগ তৈরি হয়ে যাবে। আর রেল লাইন চালু হয়ে গেলে কাশ্মীরের অর্থনীতিতে বড়সড় বদল আসবে। ফলে দ্রুত বন্দে ভারত পরিষেবা শুরু করতে চায় ভারতীয় রেল। তাও চালু হতে আগামী বছর অর্থাৎ ২০২৪ হয়ে যাবে বলে জানা গিয়েছে। তবে বন্দে ভারত ট্রেনেও বেশ কিছু বদল থাকবে বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications