২০২৪-এর সরকারি ছুটির তালিকা! সারা বছরে একের পর এক বর্ধিত সাপ্তাহিক ছুটি উপভোগের সম্ভাবনা
সরকারি থেকে বেসরকারি কর্মীদের ছুটির তালিকা বরাবর আলাদা। বিভিন্ন রাজ্য সরকার ইতিমধ্যেই ২০২৪-এর সরকারি ছুটির রোস্টার ঘোষণা করেছে। সেখানে দ্বিতীয় শনি ও রবিবারে অতিরিক্ত তিনটি ছুটির দিন রয়েছে। ছুটিগুলি এমনভাবে পড়েছে, যা নয়টি সোমবার ও শুক্রবারের সঙ্গে যুক্ত হয়ে বর্ধিত সাপ্তাহিক ছুটি উপভোগের সম্ভাবনা তুলে ধরেছে।
২০২৪-এ ১৫ জানুয়ারি উগাদি (পৌষ সংক্রান্তি), ১৬ সেপ্টেম্বর ঈদ মিলাদ মতো ছুটির দিলগুলি সোমবার পড়েছে। অন্যদিকে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, ৪ মার্চ শিবরাত্রি, ২৯ মার্চ গুড ফ্রাইডে, ১০ মে অক্ষয় তৃতীয়া, ১১ অক্টোবর আয়ুধা পুজো এহং ১ নভেম্বর দীপাবলি উদযাপনের দিন পড়েছে শুক্রবার।

২১ এপ্রিল মহাবীর জয়ন্তী, ১২ অক্টোবর বিজয়া দশমী পড়েছে দ্বিতীয় শনিবারে। আবার আম্বেদকর জয়ন্তী পড়েছে রবিবার।
একনজরে ২০২৪-এর বর্ধিত সাপ্তাহিক ছুটি
- জানুয়ারিতে তেরো থেকে পনেরো এবং ছাব্বিশ থেকে আটাশ। যেহেতু বেশিরভাগ লোকেরা ১৫ জানুয়ারি মকর সংক্রান্তির ছুটি পায়, তাই ২০২৪-এর তা সোমবার হওয়ায় পরপর তিনদিনের ছুটি উপভোগের সম্ভাবনা। অন্যদিকে প্রজাতন্ত্র দিবস পড়েছে শুক্রবার। ফলে জানুয়ারিতেই দ্বিতীয় দীর্ঘ সপ্তাহান্ত রয়েছে।
- ফেব্রুয়ারিতে সেরকম কোনও ছুটি নেই। তবে মার্চ যেন সেই ক্ষতিপূরণ করে দিয়েছে। মার্চে এমন তিনটি দীর্ঘ সপ্তাহান্ত রয়েছে। মার্চে আট থেকে দশ, তেইশ থেকে পঁচিশ এবং উনত্রিশ থেকে একত্রিশ। এপ্রিলে সেরকম কোনও ছুটি নেই।
- মে মাসে তেইশ থেকে ছব্বিশ মে চারদিন ব্যাপী সপ্তাহান্ত উপভোগ করতে পারবেন। তেইশে মে বৃহস্পতিবার রয়েছে বুদ্ধ পূর্ণিমা।
- জুন মাসে ফের চারদিনের দীর্ঘ সপ্তাহান্ত। পনেরো থেকে আঠারো জুন। এর মধ্যে ১৮ জুন রয়েছে বকরি ঈদ।
- অগাস্টে কেউ যদি ১৬ তারিখ শুক্রবার একদিনের ছুটি নেন, তাহলে টানা পাঁচদিন ছুটি উপভোগ করতে পারবেন। অর্থাৎ পরেনরো থেকে উনিশ। উনিশ অগাস্ট রয়েছে রাখি পূর্ণিমা।
- Footballers on Holiday: মরসুম শেষে ছুটির পালা, কোথায় যাবেন মেসি-রোনাল্ডোরা?
- সেপ্টেম্বরে চোদ্দো থেকে ষোলো এবং ছাব্বিশ থেকে উনত্রিশ সেপ্টেম্বর দুটি দীর্ঘ সপ্তাহান্ত রয়েছে ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার রয়েছে জন্মাষ্টমী। ২৭ সেপ্টেম্বর শুক্রবার একটা ছুটি নিলেই টানা ছুটি হয়ে যাবে।
- অক্টোবরে উৎসবের মাসে তেমন কোনও ছুটি নেই। তবে নভেম্বরে এক থেকে তিন এবং পনেরো থেকে সতেরো দুটি দীর্ঘ সপ্তাহান্ত রয়েছে। এর মধ্যে ১ নভেম্বর দীপাবলি এবং ১৫ নভেম্বর গুরু নানক জয়ন্তী পড়েছে শুক্রবার।












Click it and Unblock the Notifications