Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

২০০২ গুজরাতে সব হারিয়েছিলেন মুসলিম ব্যবসায়ী, আজ তিনিই প্রধানমন্ত্রীর পরম মিত্র

২০০২ গুজরাতে সব হারিয়েছিলেন মুসলিম ব্যবসায়ী, আজ তিনিই প্রধানমন্ত্রীর পরম মিত্র

২০০২ গুজরাতে হওয়া সাম্প্রদায়িক সংঘর্ষের পর মোদী বিরোধী প্রচারের প্রধান হোতাদের একজন হলেন জাফর সরেশওয়ালা। মৌলানা আজাদ উর্দু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন চ্যান্সেলর এই ব্যবসায়ী সে সময় অনেক কিছুই হারিয়েছিলেন সংঘর্ষে! তবে শুধু দেশে নয় বেশ কিছু বছর ধরে বিদেশেও মোদীবিরোধী প্রচারের পুরোভাগে ছিলেন এই জাফর। বিশ্বে নরেন্দ্র মোদীর ছবি সাম্প্রদায়িক হিসেবে তুলে ধরার পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ অবদানও ছিল এঁর৷ কিন্তু আজ এই জাফরই প্রধানমন্ত্রী মোদীর কাছের বন্ধুদের একজন৷

কীভাবে সম্ভব হল এই মীরাকেল?

কীভাবে সম্ভব হল এই মীরাকেল?

একটি সাক্ষাৎকারে জাফর জানিয়েছেন, ২০০২ এর কয়েক বছর পরও নিতে নিজের মতো মোদী বিরোধী প্রচার চালিয়ে যাচ্ছিলেন। অন্যদিকে নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী হিসেবে নিজের মতো কাজ করছিলেন গুজরাতে৷ তিনি তখন গুজরাটে সম্পূর্ন শান্তির কথা বলছেন৷ এই জাফর আবার বলিউড সিনেমা পরিচালক মহেশ ভাট্টের বন্ধু ছিলেন৷ একদিন তাঁরা অনেকে মিলে ঠিক করলেন জাফর মুসলিমদের প্রতিনিধি হয়ে গুজরাটের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন এবং তাঁর চোখে চোখ রেখে বলবেন, ' পিস ক্যাননট কাম উইদ্যাউট জাস্টিস'। অর্থাৎ যে সব মুসলিমরা সংঘর্ষে ক্ষতিগ্রস্ত বা সর্বশান্ত হয়েছেন তাঁরা ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত কখনোই শান্তি আসতে পারে না!

মোদী-জাফর সাক্ষাৎই কি মুছে ছিল দূরত্ব?

মোদী-জাফর সাক্ষাৎই কি মুছে ছিল দূরত্ব?

জাফর, মহেশ ভাট এঁদের পক্ষ থেকে গুজরাটের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা হল। সময়ও দিলেন মুখ্যমন্ত্রী মোদী৷ কিন্তু জাফর গেলেন চাপে পড়ে, কারণ এত বছর ধরে টিভি চ্যানেল, রাস্তায়, দেশে বিদেশে বিভিন্ন জনসভায় মোদীর বিরুদ্ধে সবচেয়ে কড়া ভাষায় সমালোচনাগুলোতো জাফরই করে এসেছেন, অতএব বেশ চিন্তায় পড়লেন জাফর! কিন্তু বন্ধুদের আশ্বাস ও নিজের সাহসে ভর করে দেখা করলেন মোদীর সঙ্গে৷

মোদীকে কী বলেছিলেন জাফর?

মোদীকে কী বলেছিলেন জাফর?

সাক্ষাৎকারে জাফর সরেশওয়ালা জানিয়েছেন, যে তিনি ভেবেছিলেন মোদীর মতো একজন মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে দেখা করতে রাজি তো হয়েছেন কিন্তু কিন্তু বড়জোর দু'পাঁচ মিনিট কথা বলবেন৷ তারপর তাঁরা বেরিয়ে চলে আসবে। তাই মোদীর সঙ্গে প্রথম সাক্ষাৎ-এই জাফর প্রথম প্রশ্ন করেন, 'আপনি বলুন আমাদের জন্য কতটা সময় রয়েছে আপনাদের কাছে।' জাফর জানিয়েছেন
তাঁর প্রশ্নের উত্তরে মোদী বলেছিলেন, যতক্ষণ না আপনার সব প্রশ্ন শেষ হয় এবং তার উত্তর আমার কাছ থেকে আপনি পান, ততক্ষণ আমরা কথা বলব!

বরফ কি গলেছিল?

বরফ কি গলেছিল?

জাফর সরেশওয়ালা নিজেই ওই সাক্ষাৎকারে জানিয়েছেন এরপর বেশ কয়েকঘন্টা তিনি পরপর প্রশ্নবান ছুঁড়ে দিয়েছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে৷ পাশে বসে হাসি মুখে সে সব প্রশ্ন শুনেছিলেন মোদী। এবং তথ্য ও প্রমাণ সহকারে চেষ্টা করে গিয়েছিলেন সেগুলির উত্তর দিতে৷ ওই সাক্ষাৎ মোদী জাফরকে জানিয়েছিলেন ২০০২ এর ওই সংঘর্ষে জড়িত ৪০০ জন ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ৷ মোদীর নিজের অন্যতম বড় সমালোচককে পাশে বসিয়ে তাঁর প্রশ্ন শুনে তার উত্তর খোঁজার চেষ্টাতেই গুজরাটের মুখ্যমন্ত্রী সম্পর্কে ধারণা বদলাতে শুরু করে জাফরের। এরপর ধীরে ধীরে নরেন্দ্র মোদীর সঙ্গে কাজ করতে গিয়ে মোদীর ফ্যান হয়ে ওঠেন তিনি, এরকমটাই সাক্ষাৎকারে জানিয়েছেন জাফর সরেশওয়ালা।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+