সেনার শহিদ পরিবারকে শোকবার্তা পাঠানোর দায়িত্ব কতটা কঠিন! জানুন এক করুণ কাহিনি
যেকোনও মৃত্যু সংবাদই দুঃখজনক। আর সেই সংবাদ মৃতের পরিবার পর্যন্ত পৌঁছন আরও কষ্টের। তবে এমন বার্তা দিয়ে চিঠি প্রায়ই লিখতে হয় ভারতীয় সেনার তরফে জিতেন্দ্র সিংকে।
যেকোনও মৃত্যু সংবাদই দুঃখজনক। আর সেই সংবাদ শোকসন্তপ্ত পরিবার পর্যন্ত পৌঁছন আরও কষ্টের। তবে এমন বার্তা দিয়ে চিঠি প্রায়ই লিখতে হয় ভারতীয় সেনার তরফে জিতেন্দ্র সিংকে। ভারতীয় সেনার শহিদ পরিবারের কাছে পৌঁছে যায় সেই শোকবার্তা।

১০ হাদার টাকার মাসিক বেতনে সংসার চালাতে গিয়ে মুশকিলে পড়েন জিতেন্দ্র। কিন্তু কখনও নিজের কর্তব্য থেকে বিচলিত হন না তিনি। ৩৭ বছরের জিতেন্দ্র শহিদ পরিবারগুলিকে চিঠি পাঠানোর এই কাজ করে চলেছেন কার্গিল যুদ্ধের সময় থেকে। রাজস্থানের ভরতপুরের কুতখেড়া গ্রামের এই বাসিন্দর পরিবার বংশ পরম্পরায় ভারতীয় সেনার কর্মী। সেই প্রথা মেনে জিতেন্দ্রও রয়েছেন ভারতীয় সেনায়।
এখনও পর্য়ন্ত ৪ হাজার শোকবার্তা নিয়ে শহিদ পরিবারগুলিকে পাঠিয়েছেন জিতেন্দ্র। যে খবর দিতেই বুক কাঁপে, সেখর সবর্ণনায় লিখে যেতে হয় তাঁকে। ৩৮০০০ পরিবারের কাছে পৌঁছেছে জিতেন্দ্রর লেখা চিঠি। যুগ পাল্টেছে, সময় বদলেছে, পাল্টেছে পোস্ট কার্ডের দামও। কিন্তু জিতেন্দ্র তাঁর কর্তব্যে অবিচল আজও ।












Click it and Unblock the Notifications