১২০ বছরে ভারতে রেকর্ড বর্ষণ ইয়াস-তাউকটে আছড়ে পড়ার মাসে, আবহাওয়ার রিপোর্টে কী জানা যাচ্ছে

দেশে মে মাসে পর পর দুটি সাইক্লোনের জেরে ব্যাপক বর্ষণ হয়েছে একাধিক এলাকায়। ইয়াস ও তাউকটের জেরে দেশে পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্তে প্রবল বর্ষণ দেখেছে মে মাস। আর এরপরই মে মাসে রেকর্ড গড়েছে বৃষ্টিপাত।

১২০ বছরে রেকর্ড বর্ষণ

১২০ বছরে রেকর্ড বর্ষণ

১৯০১ সালের পর ২০২১ সালের মে মাসে যা বর্ষণ হয়েছে তাতে গত ১২০ বছরে রেকর্ড। চলতি বছরের মে মাসে দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে গত ১২০ বছরের তুলনায়। একথা জানিয়েছে আইএমডি।

 পরিসংখ্যান কী বলছে?

পরিসংখ্যান কী বলছে?

মে মাসে সাধারণত ৬২ মিলিমিটারের গড়ে বৃষ্টিপাত হয়। সেখানে ২০২১ সালের মে মাসে ১০৭.৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। দেখা যাচ্ছে স্বাভাবিক গড়ের থেকে এই বৃষ্টিপাত ৭৪ শতাংশ বেশি। এর আগে সর্বোচ্চ মে মাসে বৃষ্টি পাত হয় ১৯০১ সালে। যার পরিমাণ ছিল ১১০.৭ মিলিমিটার।

 সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

১৯৭৭ সালে মে মাসে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩২.৬৮ ডিগ্রি সেলসিয়াস। এদিকে ২০২১ সালে উত্তর পূর্ব ভারতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৩.৮৮ ডিগ্রি। আইএমডি বলছে ২০২১ সালের মে মাসে দুটি বিধ্বংসী সাইক্লোনের জেরেই সবচেয়ে নিচে নেমেছে তাপমাত্রা।

 দুটি পর পর সাইক্লোন ও মে মাস

দুটি পর পর সাইক্লোন ও মে মাস

প্রসঙ্গত, দুটি পর পর সাইক্লোনের জেরে মে মাসে তাপমাত্রার পারদ ক্রমাগত নামতে শুরু করে বলে মত আবহবিদদের। মে মাসের ১৭ তারিখ গুজরাত উপকূলে আছড়ে পরে তাউটে ও ২৬ মে বঙ্গোপসাগরে আছড়ে পড়ে ইয়াস। এই পরিস্থিতিতে পশ্চিমি ঝঞ্জাও মে মাসকে বর্ষণ মুখর হয়ে উঠতে শক্তি জুগিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+