'পরমাণু যুদ্ধের ফাঁকা আওয়াজ বন্ধ করুন ইমরান', ঝাঁঝালো তোপ বিজেপির মুক্তার আব্বাস নকভির
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গত সোমবারই জানিয়েছিলেন কাশ্মীরিদের স্বার্থে তিনি যেকোনও লক্ষ্যে এগিয়ে যেতে পারেন। কার্যত পরমাণু যুদ্ধের হুঁশিয়ারিই শোনা গিয়েছিল পাক প্রধানমন্ত্রীর গলায়।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গত সোমবারই জানিয়েছিলেন কাশ্মীরিদের স্বার্থে তিনি যেকোনও লক্ষ্যে এগিয়ে যেতে পারেন। কার্যত পরমাণু যুদ্ধের হুঁশিয়ারিই শোনা গিয়েছিল পাক প্রধানমন্ত্রীর গলায়। এরপর একই সুরে সুর মিলিয়ে কথা বলেন সেদেশের বিদেশমন্ত্রী মেহমুদ কুরেশি। এরপর ভারতের কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা মুক্তার আব্বাস নাকভিও পাকিস্তানি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন।

নকভির দাবি
বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী নকভি বলেন, ' তাঁর (ইমরানের) উচিত ফাঁকা হুমকি বন্ধ করা। তার চেয়ে নিজের দেশের দিকে তাকান ইমরান খান। তাঁকেই সিদ্ধান্ত নিতে হবে যে, তিনি সন্ত্রাসবাদকে সমর্থন করবেন নাকি, বিশ্বের পাশে দাঁড়াবেন।'

নকভি আরও যা বলেন..
নকভি জানান, যখন গোটা বিশ্ব একদিকে তখন সন্ত্রাসবাদের সমর্থন করে পাকিস্তান এক ঘরে হয়ে গিয়েছে। তিনি বলেন, পাকিস্তান অবসাদে ভুগছে। আর সেই জন্যই বিশ্বের বিভিন্ন দেশে দরবার করছেন ইমরান ।

ইমরান কী বলেছিলেন?
ইমরান খান, এর আগে জানিয়েছিলেন, 'যদি এই লড়াই (কাশ্মীর) যুদ্ধের দিকে এগিয়ে যায়, তাহলে দুটি দেশকেই পরমাণু যুদ্ধের সাহায্য নিতে হবে। এর প্রভাব বিশ্ব জুড়ে পড়বে। বিশ্বের শক্তিধর দেশগুলির প্রচুর দায়িত্ব আছে। তাঁরা আমাদের সমর্থন করল নাকি করল না, তা বাদ দিয়েই বলতে পারি, পাকিস্তান সমস্ত পর্যায়ে পর্যন্ত যাবে। '
-
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয় অব্যাহত! টিম ডেভিড ঝড়ে উড়ে গেল চেন্নাই সুপার কিংস -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের












Click it and Unblock the Notifications