মোদী প্রসঙ্গে ইমরান খানের মন্তব্যের নেপথ্যে ছিল কংগ্রেসের ষড়যন্ত্র ! কোন ইঙ্গিত দিলেন সীতারমন

অসুস্থ শশী থরুরের সঙ্গে হাসপাতালে দেখা করতে যাওয়া থেকে শুরু করে মোদীকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মন্তব্য ইস্যু, এইরকম একাধিক ইস্যুতে ভোটের মুখে এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন নির্মলা

অসুস্থ শশী থরুরের সঙ্গে হাসপাতালে দেখা করতে যাওয়া থেকে শুরু করে মোদীকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মন্তব্য ইস্যু, এইরকম একাধিক ইস্যুতে ভোটের মুখে এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন নির্মলা সীতারমন। সংবাদ সংস্থা এএনআইয়ের এই সাক্ষাৎকারে নির্মলা সীতারমন ইমরান খানের বক্তব্য নিয়েও ষড়যন্ত্রের প্রশ্ন তুলেছেন।

নির্মলার দাবি

নির্মলা সীতারমনের দাবি, 'বিভিন্ন সময়ে এই ধরনের মন্তব্য উঠে আসে। তবে আমি যা বলছি সেটা কেবলমাত্র আমার বক্তব্য, দলের বক্তব্য নয়। ' এরপর নির্মলা সীতারমন বলেন, ' বহু কংগ্রেস নেতা পাকিস্তানে গেছিলেন মোদী সরকারকে সরানোর বিষয়ে সাহায্য চাইতে। আমার ভাবনা, যে এঁরাই কী কংগ্রেসের হয়ে কোনও স্কিম করেছেন সেখানে গিয়ে। .. '

ইমরান কী বলেছেন?

এক সাক্ষাৎকারে ইমরান খান কয়েকদিন বলেছিলেন, ভারতের প্রধানমন্ত্রীর মসনদে মোদী আসলে শান্তির আলোচনা স্বচ্ছন্দ্যে হবে। আর সেই নিয়েই বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছিল কংগ্রেস।

পাকিস্তানে ১৬-২০ এপ্রিল এয়ারস্ট্রাইকের বিষয়

নির্মলা সীতারমনকে এই সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়, পাকিস্তানের তরপে আশঙ্কা রয়েছে ১৬ থেকে ২০ এপ্রিল সেখানে হামলা হতে পারে। এরপরই সীতারমন বলেন, তাঁর কোনও ধারনাই নেই যে এই তারিখগুলো পাকিস্তান কোথা থেকে পেয়েছে। পাকিস্তানের দাবিকে খুবই আকাশ কুসুম ভাবনা বলে তকমা দেন নির্মলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+