নিজেকে কার্টুনের চরিত্রে পরিণত করেছেন ইমরান, ফের কটাক্ষ রাজনাথের
ভারতের বিরুদ্ধে দরজায় দরজায় ঘুরে পাক প্রধানমন্ত্রী ইমরান খান নিজেকে কার্টুনের চরিত্রে পরিণত করেছেন। শনিবার নৌসেনায় নতুন ডুবো জাহাজ খান্ডের উদ্বোধনে গিয়ে এমনই আক্রমণ শানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী
ভারতের বিরুদ্ধে দরজায় দরজায় ঘুরে পাক প্রধানমন্ত্রী ইমরান খান নিজেকে কার্টুনের চরিত্রে পরিণত করেছেন। শনিবার নৌসেনায় নতুন ডুবো জাহাজ খান্ডের উদ্বোধনে গিয়ে এমনই আক্রমণ শানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আগেও তিনি ইমরান খানকে নিয়ে কটাক্ষ করেছিলেন। কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর রাজনাথ বলেছিলেন এবার পাকিস্তানের সঙ্গে কথা হবে পিওকে নিয়ে।

ইমরানের হুঁশিয়ারি
ভারতের এই কাশ্মীর সিদ্ধান্ত নিয়েই রাষ্ট্রপুঞ্জে সরব হয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ভারতকে সরাসরি আক্রমণের হুমকি না িদলেও পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন। এবং তার জের যে গোটা বিশ্বকে ভোগ করতে হবে সেকথা স্মরণ করিয়ে দিয়েছেন ইমরান। ইমরানের এই প্রচ্ছন্ন হুমকিতেও আন্তর্জাতিক মহলে চিঁড়ে ভেজেনি। সন্ত্রাসবাদ ইস্যুতে বারবারই কোনঠাসা হয়ে থাকতে হয়েছে তাঁেক।

রাজনাথের পাল্টা কটাক্ষ
রাষ্ট্রপুঞ্জে ইমরান খানের এই হুমকির যোগ্য জবাব দিয়েছে ভারতও। তাঁকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের কথা। কীভাবে ভারতের কাছে নতি স্বীকার করতে হয়েছিল পাকিস্তানকে।
সেই সুের সুর মিলিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও কটাক্ষ করেছেন ইমরান খানকে। তিনি সরাসরি পাক প্রধানমন্ত্রীকে আক্রমণ করে বলেছেন ভারতের বিরুদ্ধে দরজায় দরজায় ঘুরে নিজেরেই হাসার পাত্রে পরিণত করেছেন ইমরান। কার্টুনের চরিত্রে পরিণত হয়েছেন তিনি।

প্রস্তুত ভারত
পাকিস্তানের যুদ্ধের হুঁশিয়ারি মোকাবিলায় ভারত যে সবরমক ভাবে প্রস্তুত সেকথা এদিন বুঝিয়ে দিয়েছেন রাজনাথ সিং। নৌবাহিনীতে এদিন অত্যাধুনিক সাবমেরিন খান্ডেরির উদ্বোধন করেছেন তিনি। এই সাবমেরিনের সংযুক্তি ভারতীয় নৌবাহিনীকে আরও শক্তিশালী করবে বলে দাবি করেছেন রাজনাথ।
শুধু নৌ সেনা নয় পাকিস্তানের মোকাবিলা করার জন্য ভারতীয় সেনা, বায়ুসেনাও প্রস্তুত রয়েছে। সেনা প্রধান বিপিন রাওয়াতই কয়েকদিন আগে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত বাহিনী।












Click it and Unblock the Notifications