Imran Khan in Jail: পাকিস্তানের তোষাখানা থেকে কী কী নিয়েছিলেন ইমরান, কী ছিল তাঁর অপরাধ

তোষাখানা মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। তারপর তাঁকে গ্রেফতারও করা হয় শনিবার। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতায় থাকাকালীন তিনি দামি রাষ্ট্রীয় উপহার বিক্রি করে লাভবান হয়েছিলেন।

তিনি ৩৮ লক্ষ পাকিস্তানি মুদ্রার একটি গ্রাফ ঘড়ি-সহ পাঁচটি হাতঘড়ি নিয়েছিলেন। বর্তমানে সেই হাত ঘড়ির মূল্য ১১ লক্ষ টাকা। পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি উপহার হিসেবে সেসব নিয়েছিলেন বলে অভিযোগ। ২০১৮ সালের অক্টেবরে এক-চতুর্থাংশ টাকার বিনিময়ে তা নিয়েছিলেন।

পাকিস্তানের তোষাখানা থেকে কী কী নিয়েছিলেন ইমরান

এছাড়া তিনি সাড়ে ৮ কোটির গ্রাফ ঘড়ি, ৫৬ লক্ষের একজোড়া কাফলিঙ্ক, ১৫ লক্ষের কলম ও ৭৫.৫ লক্ষের একটি আংটির জন্য মাত্র ২ কোটি টাকা প্রদান করেন। তিনি ১৫ লক্ষের একটি রোলেক্সও ২ লক্ষ ৯৪ হাজার টাকায় ধরে রেখেছিলেন। আবার ২০১৮-র নভেম্বরে তিনি ৯ লক্ষ মীল্যের রোলেক্স নিয়েছিলেন ৩ লক্ষ ৩৮ হাজার ৬০০ টাকায়।

২০১৯-এর অক্টোবরে তিনি একটি বাক্সযুক্ত ঘড়ি নিয়েছিলেন ৯ লক্ষ ৩৫ হাজার টাকায়। তার দাম ছিল ১৯ লক্ষ টাকা। ২০২০ সালের সেপ্টেম্বরে ৪৪ লক্ষের রালেক্স নিয়েছিলেন ২৪ লক্ষ টাকা। এমন অনেক উপহার এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। তাঁর স্ত্রী বুশরা বিবিকে ১ কোটির নেকলেস দিয়েছিলেন।

এছাড়াও ২৪ লক্ষ টাকার ব্রেসলেট, ২৮ লক্ষ টাকার আংটি, সাড়ে ১৮ লক্ষ টাকার টাকার জোড়া কানের দুলও ছিল এই তালিকায়। তাঁর বিরুদ্ধে তোষাখানা নীতি সংশোধন করার অভিযোগও উঠেছে। ইমরান খানকে যথাযথ বিবরণ শেয়ার না করার জন্যও অভিযুক্ত করা হয়েছে।

পাকিস্তানের তোষাখানা থেকে কী কী নিয়েছিলেন ইমরান

২০০২ থেকে ২০২২ সালের মধ্যে পাকিস্তানের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ফেডালের মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ, আমলা, অবসরপ্রাপ্ত জেনারেল, বিচারক ও সাংবাদিক-সহ পাবলিক অফিস হোল্ডারদের রাখা বিদেশি উপহারের বিবরণ প্রকাশ করেছে। তোষাখানা থেকে উপকৃতের মধ্যে রয়েছেন বিশিষ্টরা।

বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে রয়েছেন রাষ্ট্রপতি আরিফ আলভি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান, নওয়াজ শরিফ, শওরত আজিজ, ইউসুফ রাজা দিলানি, শহিদ থাকান আব্বাসি, রাজা পারভেজ আশরাফ, জাফরুল্লাহ খান জামালি, প্রাক্তন রাষ্র্শপতি আসিফ আলি জারদারি ও পারভেজ মোশারফ এবং অন্যান্য শীর্ষ রাজনীতিবিদরা রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+