এই প্রকল্পের গুরুত্ব অপরিসীম! সেন্ট্রাল ভিস্তায় স্থগিতাদেশে জল ঢালল দিল্লি হাইকোর্ট
এই প্রকল্পের গুরুত্ব অপরিসীম! সেন্ট্রাল ভিস্তায় স্থগিতাদেশে জল ঢালল দিল্লি হাইকোর্ট
আগেই সুপ্রিম কোর্ট থেকে বল গড়িয়েছিল দিল্লি হাইকোর্টে। শীর্ষ আদালতের বিচারপতিরা সাফ জানিয়ে দিয়েছিলেন সেন্ট্রাল ভিস্তা প্রকল্প নিয়ে যা বলার বলে দিল্লি হাইকোর্টই। অবশেষে দিল্লির উচ্চ আদালত জানিয়ে দিল, 'সেন্ট্রাল ভিস্তা অপরিহার্য প্রকল্প’, তা থামানো যাবে না। যা নিয়ে ফের আলোড়ন তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

এদিকে করোনার ধাক্কায় দিল্লির আর্থ-সামাজিক অবস্থার পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থাও সম্পূর্ণ রূপ ভেঙে পড়েছে। যদিও সঙ্কটময় পরিস্থিতিতিতে গত কয়েক মাস ধরেই দিল্লিতে ঝড়ের গতিতে দৌড়চ্ছিল কেন্দ্রীয় সরকারের নয়া সংসদ ভবন নির্মাণ এবং সংসদ ভবন চত্বরের সৌন্দর্যায়ন প্রকল্প বা সহজ কথায় সেন্ট্রাল ভিস্তা প্রকল্প। যা নিয়ে সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে। সুপ্রিম কোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা।
একই আবেদন নিয়ে দিল্লি হাইকোর্টেও চলে মামলা। এমনকী সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে স্থগিতাদেশও আশে ১৭ মে পর্যন্ত। কিন্তু এমতাবস্থায় এবার সেন্ট্রাল ভিস্তা প্রকল্প নির্মাণে স্থগিতাদেশের আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্ট। নির্মাণ বন্ধে সাময়িক স্থগিতাদেশ জারির জন্য দিল্লি হাইকোর্টে আবেদন করে মামলা দায়ের করেছিলেন আনিয়া মালহোত্র এবং সোহেল হাশমি। সেই আবেদনই খারজি করে দিয়েছে আদালত।
দিল্লি হাইকোর্টের দাবি এই প্রকল্পের জাতীয় গুরুত্ব অপরসীম। তাই সেন্ট্রাল ভিস্তা নির্মাণের কাজ কোনভাবেই বন্ধ করা যাবে না। পাশাপাশি নভেম্বরের মধ্যেই ওই প্রকল্পের কাজ শেষ করার কথা ঠিকাদারি সংস্থা সাপুরজি-পালোনজির। তাই নির্দিষ্ট সময়ের মধ্যেই যাতে প্রকল্পের কাজ শেষ হয় তাই কোনোভাবেই স্থগিতাদেশ দেওয়া যাবে বলে স্পষ্ট ভাষায় জানান দিল্লি হাইকোর্টের বিচারপতিরা।












Click it and Unblock the Notifications