নির্ভয়া গণধর্ষণ মামলার চার দোষীর মৃত্যুদণ্ড কার্যকর হোক, দাবি রাজ্যসভার চেয়ারম্যানের
রাজ্য সভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু মঙ্গলবার আম আদমি পার্টি আইন প্রণেতা সঞ্জয় সিংয়ের দিল্লি গণধর্ষণ কাণ্ডের চার সাজাপ্রাপ্ত আসামির মৃতুদণ্ড কার্যকর করার আহ্বানকে সমর্থন জানিয়েছেন। তিনি জোর দিয়েছেন যে এই মামলার সঙ্গে জড়িত সব প্রতিষ্ঠানই যেন তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে এবং দেখা হয় যেন আদালতের রায় শীঘ্রই বাস্তবে পরিণত হয়।

নাইডু বলেন, 'আমরা এ ধরনের জিনিস দেশে চলতে দিতে পারি না।’ রাজ্য সভার চেয়ারম্যান জানিয়েছেন যে সাজাপ্রাপ্তরা প্রচুর আইনি সুযোগ পেয়ে গিয়েছে এবং তারা এ সব করে ক্লান্ত হয়ে গিয়েছে। এখন তারা একটি অজুহাত বা অন্য কোনও কারণে আদালত কর্তৃক প্রদত্ত দণ্ড কার্যকর করতে বিলম্ব করছে। চার সাজাপ্রাপ্ত আসামি হল জিম প্রশিক্ষক বিনয় শর্মা, বাসের খালাসি অক্ষয় কুমার ঠাকুর, ফল বিক্রেতা পবন গুপ্ত ও বেকার মুকেশ সিং। এদের সঙ্গে আরও দু’জন মিলে ২০১২ সালের ডিসেম্বরে দিল্লিতে চলন্ত গাড়ির মধ্যে ২৩ বছরের এক তরুণীর ওপর পাশবিক অত্যাচার চালায়। নির্মম এই অপরাধ প্রকাশ্যে আসার পর গোটা দেশ রাগে জ্বলে ওঠে এবং সরকারকে এর প্রতিকারের আইন বের করার জন্য চাপ দিতে শুরু করে।
সঞ্জয় সিং, যিনি জনরোষ ও রাস্তার বিক্ষোভের কথা উল্লেখ করেছিলেন যা গণধর্ষণের পরে ঘটেছিল, তিনি জানান, ওই চারজনের সাজা ঘোষণা হয় ফার্স্ট–ট্র্যাক আদালতে কিন্তু এই সাজা ঘোষণা হতে এক বছর সময় লেগে যায়। হাই কোর্টে এই মামলা শুরুমাত্র তারিখের পর তারিখ পেয়েছে। সিং জানান, ওই চারজনের কোনও অধিকার নেই বেঁচে থাকার। তিনি রাজ্যসভায় অনুরোধ জানিয়েছেন যে দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য রাষ্ট্রপতি ও সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ।












Click it and Unblock the Notifications