সুখবর অভিভাবকদের জন্য! শীঘ্রই দেশে শুরু হতে চলেছে ১২–১৪ বছর শিশুদের টিকাকরণ
দেশে শুরু হতে চলেছে ১২–১৪ বছর শিশুদের টিকাকরণ
দেশজুড়ে করোনার বিরুদ্ধে টিকাকরণের এক বছর পূর্তি উপলক্ষ্যের পরেই আবার সুখবর এল ভারতে। তবে এবার সেটা ১২–১৪ বছর বয়সী শিশুদের অভিভাবকদের জন্য। যাঁরা অধীর আগ্রহে তাঁদের সন্তানদের টিকাকরণের জন্য অপেক্ষা করে আসছিলেন। জাতীয় প্রযুক্তি পরামর্শ গ্রুপের কোভিড–১৯ ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান ডাঃ এন কে অরোরা ইঙ্গিত দিয়েছেন যে ফেব্রুয়ারি শেষের দিকেই এই বয়সের শিশুদের টিকাকরণ শুরু হয়ে যেতে পারে।

গত ৩ জানুয়ারি থেকে ভারত বায়োটেকের কোভ্যাকসিন টিকা দেওয়া শুরু হয়েছে দেশের ১৫ থেকে ১৭ বছর বয়সী জমগোষ্ঠীর মধ্যে। এখনও পর্যন্ত ১৫–১৭ বছর বয়সী জনসংখ্যার মধ্যে ৩.৩১ কোটি শিশুর টিকাকরণ হয়ে গিয়েছে। এই টিকাকরণ কর্মসূচি এখনও পর্যন্ত ৪৫ শতাংশ কভার করে ফেলেছে। ডাঃ অরোরা এ প্রসঙ্গে বলেছেন, 'আমাদের লক্ষ্য রয়েছে জানুয়ারি শেষে ১৫–১৭ বছর বয়সী ৭.৪ কোটি শিশুদের কমপক্ষে একটি ডোজ সম্পন্ন করা, যাতে আমরা ফেব্রুয়ারির গোড়ার দিক থেকে তাদের দ্বিতীয় ডোজের আওতায় নিয়ে আসতে পারি এবং ফেব্রুয়ারির শেষের দিকে দ্বিতীয় ডোজ সম্পন্ন করে ফেলতে পারি।’ তিনি এও বলেন, 'আমরা ফেব্রুয়ারির শেষে বা মার্চের প্রথম দিক থেকে ১২ থেকে ১৪ বছর বয়সের শিশুদের টিকাকরণ শুরু করার ইচ্ছা রয়েছে।’
তবে বিশেষজ্ঞরা মতে যে ১২–১৭ বছরের শিশুরা অনেকটাই প্রাপ্তবয়স্কদের মতো। অরোরা জানিয়েছেন যে প্রথমে ১৫–১৭ বছর বয়সের জনগোষ্ঠীর কিশোর–কিশোরীদের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিশোর–কিশোরীদের টিকাকরণের পর সরকারের নীতিগত সিদ্ধান্তে এই বয়সের শিশুদের প্রাধান্য দেওয়া হবে, যাঁরা ১২–১৪ বছর বয়সের শিশু। ডাঃ এন কে অরোরা জানান যে ১২–১৪ বছরের বয়সদের জন্য টিকাকরণ কর্মসূচি শুরু হতে পারে ফেব্রুয়ারির শেষে। প্রসঙ্গত, এর আগেও তিনি কিশোর–কিশোরীদের টিকাকরণ করানোর ওপর জোর দিয়েছিলেন কারণ তারা যথেষ্ট সচল, তারা স্কুল, কলেজ সহ বিভিন্ন জায়গায় যায়, লোকজনের সঙ্গে মেলামেশা করে এবং তাই সংক্রমণের উচ্চ ঝুঁকি তৈরি করে, বিশেষ করে করোনা ভাইরাসের দ্রুত সংক্রমযোগ্য ওমিক্রন ভ্যারিয়েন্টের জন্য।
গত বছরের অক্টোবরেই কোভিড–১৯–এর সাবজেক্ট বিশেষজ্ঞ কমিটি ২–১৮ বছরের জনগোষ্ঠীর ওপর ভারত বায়োটেকের কোভ্যাকসিন ব্যবহারের ওপর জরুরি অনুমোদন দিয়েছিল। এইমসের অধ্যাপক ডাঃ সঞ্জয় কে রাইও দাবি করেছিলেন যে সাম্প্রতিক ট্রায়ালে দেখা গিয়েছে যে কোভ্যাকসিনের সুরক্ষা এবং ইমিউনোজেনিসিটি শিশুদের মধ্যে প্রায় একই রকম, যেমন ১৮ বছরের বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের মধ্যে দেখা গিয়েছে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ২,৫৮,০৮৯ এবং সক্রিয় করোনা কেস দাঁড়িয়ে রয়েছে ১৬,৫৬,৩৪১–এ।












Click it and Unblock the Notifications