দিল্লি বিমানবন্দরে সার্ভার বসে মাঝরাত থেকে ভোগান্তি যাত্রীদের
দিল্লি বিমানবন্দরে অভিবাসন সিস্টেমের সার্ভারে প্রযুক্তিগত ত্রুটি হওয়ায় মাঝরাত থেকেই ভোগান্তির শিকার হলেন যাত্রীরা।
দিল্লি বিমানবন্দরে অভিবাসন সিস্টেমের সার্ভারে প্রযুক্তিগত ত্রুটি হওয়ায় মাঝরাত থেকেই ভোগান্তির শিকার হলেন যাত্রীরা। এয়ার ইন্ডিয়ার এক আধিকারিক সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, রাত ১২টা ২০ মিনিট থেকে ৪০ মিনিট সার্ভার বন্ধ ছিল। যার ফলে এদিন সোমবার সকালেও যাত্রীদের হয়রানির মধ্যে পড়তে হয়েছে।

মাঝরাত থেকেই অভিবাসনের লম্বা লাইন পড়ে যায়। ঘণ্টার পর ঘণ্টা যাত্রীরা অপেক্ষা করেছেন। পরে যাত্রীদের সমস্যা সম্পর্কে অবগত করা হয়। পরে ম্যানুয়াল চেকিং শুরু হয়।
অনেক যাত্রী টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নিজেদের ক্ষোভপ্রকাশ করেছেন। অনেকে যাত্রীদের লম্বা লাইনের ছবি দেখিয়ে ঘটনা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন।
এর দুদিন আগে এয়ার ইন্ডিয়ার সার্ভারে সমস্যা হওয়ায় শনিবার সারাদিন ধরেই যাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। দিন ঘুরতে না ঘুরতেই ফের একবার বিমানযাত্রীরা সমস্যায় পড়লেন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications