'এখুনি জঙ্গিদের মদত বন্ধ করো', পাকিস্তানকে চূড়ান্ত হুঁশিয়ারি দিল আমেরিকা

পুলওয়ামায় হামলার পরে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাসের তরফে পাশে থাকার বার্তা দেওয়া হয়েছিল। পরে ফের একবার মার্কিন মুলুক থেকে ভারতের প্রতি সমবেদনা ভেসে এসেছে।

পুলওয়ামায় হামলার পরে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাসের তরফে পাশে থাকার বার্তা দেওয়া হয়েছিল। পরে ফের একবার মার্কিন মুলুক থেকে ভারতের প্রতি সমবেদনা ভেসে এসেছে। নিহতদের শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে একযোগে লড়াইয়েরও ডাক দিয়েছে আমেরিকা। আর এবার একেবারে সরাসরি পাকিস্তানকে হুঁশিয়ারি দিল ডোনাল্ড ট্রাম্পের দেশ। জানিয়ে দিল, এখুনি জঙ্গিদের মদত দেওয়া ও তাদের আশ্রয় দেওয়া বন্ধ করুক পাকিস্তান।

এখুনি জঙ্গিদের মদত বন্ধ করো, পাকিস্তানকে চূড়ান্ত হুঁশিয়ারি

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী জইশ ই মহম্মদ এই হামলার দায় স্বীকার করেছে। পুলওয়ামার অবন্তীপুরায় সেনা কনভয়ে হামলা চালিয়ে ৪০ জন সেনাকে শহিদ করেছে পাকিস্তানের এই জঙ্গি সংগঠন। শুধু তাই নয় গত কয়েক বছরে ভারতে সেনার ওপরে যত হামলা হয়েছে তার প্রায় সবকটি হয়েছে জইশ জঙ্গিদের দ্বারা।

এদিন আমেরিকা জানিয়েছে, পাকিস্তানকে অবিলম্বে জঙ্গিদের সমর্থন ও তাদের আশ্রয় দেওয়া বন্ধ করতে হবে। হোয়াইট হাউসের প্রেস সচিব সারাহ স্যান্ডর্স এক বিবৃতিতে একথা জানিয়েছেন।

তিনি বলেন, এই হামলা জঙ্গি দমন অপারেশন চালানোর ইচ্ছাকে আরও শক্তিশালী করবে। ভারত-আমেরিকা মৈত্রীকে মজবুত করবে। আমেরিকা এই হামলা তীব্র নিন্দা করছে।

এর আগে পাকিস্তান সন্ত্রাসবাদ মোকাবিলায় ব্যর্থ হওয়ায় আমেরিকা অর্থসাহায্য বন্ধ করে দিয়েছিল। এবার এখনও সেরকম কোনও হুঁশিয়ারি না দিলেও বড় কোনও পদক্ষেপ সামগ্রিকভাবে নেওয়া হবে বলেই আশা করা হচ্ছে। এর আগের বিবৃতিতে আমেরিকা রাষ্ট্রপুঞ্জের কাছে পুলওয়ামা হামলার পর কড়া পদক্ষেপ করার আবেদন জানায়।

ভারত এই হামলার পর আন্তর্জাতিক মহলের কাছে আবেদন করেছে যাতে জইশ জঙ্গি গোষ্ঠীর প্রধান মৌলানা মাসুদ আজহারকে নিয়ে কড়া পদক্ষেপ করা হয়। যে পদক্ষেপকে বহুদিন ধরে চিন বাধা দিয়ে এসেছে। ২০০১ সালে জইশকে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ জঙ্গি সংগঠনের তকমা দেয়। তবে বহু চেষ্টার পরও শুধুমাত্র চিনের আপত্তিতে মাসুদ আজহারকে জঙ্গি তকমা দেওয়া যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+