বিশ্বমন্দাতে করোনা সংক্রমণ আটকাতে ভারতের ভূমিকার প্রশংসায় আইএমএফ!

করোনা সংক্রমণ আটকাতে ভারতের ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ এবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ। এই বিষয়ে ভারতের পদক্ষেপের সমর্থন করে আইএমএফ প্রধান গীতা গোপীনাথ আশা ব্যক্ত করে বলেন, অদূর ভবিষ্যতে আরও ভালো পদক্ষেপ নেবে ভারত।

মোদী সরকার নিয়ে যা বলেন গীতা

মোদী সরকার নিয়ে যা বলেন গীতা

এই বিষয়ে তিনি বলেন, 'ভারত সরকার খুব দ্রুত অগ্রাধিকার স্থির করেছে। স্বাস্থ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা মাথায় রেখেই সংক্রমণ নিয়ন্ত্রণের পদক্ষেপ নিয়েছে ভারত। আরবিআই যেন বাজারে টাকার জোগানের বন্দোবস্ত করে।'

লকড়াউন বাড়ায় প্রভাব পড়েছে অর্থনীতির উপর

লকড়াউন বাড়ায় প্রভাব পড়েছে অর্থনীতির উপর

ভারতে প্রথম দফায় ২১ দিনের পর দ্বিতীয় পর্বে আরও ১৯ দিনের জন্য লকডাউনের মেয়াদ বাড়িয়েছে কেন্দ্র। সব মিলিয়ে এই অবরূদ্ধ অবস্থা শুষে নিচ্ছে বিশ্ব অর্থনীতিকে। ভারতও এর ব্যতিক্রম নয়।

করোনার জেরে বিশ্ব অর্থনীতিতে তিন শতাংশ ঘাটতি দেখা যাবে

করোনার জেরে বিশ্ব অর্থনীতিতে তিন শতাংশ ঘাটতি দেখা যাবে

করোনা ভাইরাস সংকট চলতি বছরে বিশ্বের অর্থনীতিতে তিন শতাংশ ঘাটতি দেখা যাবে। এই পরিস্থিতিতে সংস্থাটি বলছে, ১৯৩০-এর দশকের অতিমন্দার পর এমন অর্থনৈতিক সংকট বিশ্ব আর দেখেনি।

নতুন আশঙ্কাবাণী শোনায় আইএমএফ

নতুন আশঙ্কাবাণী শোনায় আইএমএফ

আর এই পরিস্থিতিতে নতুন আশঙ্কাবাণীও শোনায় আইএমএফ। আইএমএফ বলছে, সংকট যত দীর্ঘায়িত হবে, বিভিন্ন দেশের সরকার ও কেন্দ্রীয় ব্যাঙ্কগুলোকে তত কঠিন পরীক্ষার মধ্যে পড়তে হবে বলে পূর্বাভাস আইএমএফ-এর। ইতিমধ্যে গোটা বিশ্বে এক লক্ষেরও বেশি প্রাণহানি ঘটিয়েছে নোভেল করোনা ভাইরাস। আক্রান্ত প্রায় ২০ লক্ষ মানুষ।

গোটা বিশ্ব হিমশিম খাচ্ছে

গোটা বিশ্ব হিমশিম খাচ্ছে

বর্তমানে করোনা পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইতালি, চিন ও জাপানের মতো বিশ্ব অর্থনীতির নিয়ন্ত্রক দেশগুলো। লকডাউনের ফলে যোগাযোগ ব্যবস্থা, কল-কারখানা বন্ধ। এই অবস্থায় ভারতও হিমশিম খাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে আইএমএফ প্রধান এভাবে ভারতের পদক্ষেপের প্রশংসা করায় বোঝা গেল যে সরকার সঠিক পথেই এগোচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+