ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি বা জিডিপি নিয়ে পূর্বাভাস দিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল

আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার আরও কমিয়ে দিল। আইএমএফ জানিয়েছে, ভারতের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি বজায় থাকলেও আগামী অর্থবর্ষে ভারতের অর্থনীতি কমে ৫.৯ শতাংশে নেমে আসবে। জিডিপি হ্রাসের এই পূর্বাভাসে ভারতের অর্থনীতি ফের প্রশ্নের মুখে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল মঙ্গলবার ২০২৩-২৪ অর্থ বছরের জন্য ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। সেই পূর্বাভাসে গতবারের থেকে ২০ পয়েন্ট কমিয়ে দেওয়া হয়েছে। তার ফলে ভারতের প্রবৃদ্ধি কমে ৫.৯ শতাংশ হবে বলে জানানো হয়েছে আইএমএফের তরফে।

ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি বা জিডিপি নিয়ে পূর্বাভাস

আইএমএফের সাম্প্রতিক পূর্বাভাসটি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার থেকে অনেকটাই কম। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল ৬.৪ শতাংশ। তা আইএমএফের থেকে ০.৫ শতাংশ বেশি ছিল। তবে আইএমএফ জানিয়েছে ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতি হতে থাকবে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল আশা করছে, ভারতের খুচরা মূল্যস্ফীতি ২০২৪ অর্থবর্ষে ৪.৯ শতাংশ হবে। আর ২০২৫ অর্থবর্ষে তা কমে ৪.৪ শতাংশ হবে বলে অনুমান। সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্টে, আইএমএফও ২০২৪-২৫ অর্থবছরের জন্য ভারতের জন্য পূর্বাভাস কমিয়ে ৬.৩ শতাংশ করেছে।

ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি

২০২৩-এর জানুয়ারিতে ভারতের জন্য জিডিপি ভবিষ্যদ্বাণী করেছিল ৬.৮ শতাংশ থেকে। ২০২২ সালে ৬.৮ 8 শতাংশ থেকে বর্তমানে ৫.৯ শতাংশ বৃদ্ধির হার অনুমানে উল্লেখযোগ্য হ্রাস সত্ত্বেও, ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসাবে অব্যাহত রয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক পরিসংখ্যান প্রকাশ করেছে৷

শুধু ভারতের প্রবৃদ্ধি কমছে, তা নয়। প্রবৃদ্ধ কমছে চিনেরও। চিনের জিডিপি বৃদ্ধির হার কমে ২০২৩ সালে ৫.২ শতাংশ এবং ২০২৪ সালে কমে ৪.৫ শতাংশ হতে পারে বলে জানানো হয়েছে আইএমএফের রিপোর্টে। ২০২২ সালে ৩ শতাংশ বৃদ্ধির হার ছিল। সেই তুলনায় এই হার অনেকটাই ভালো বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি বা জিডিপি নিয়ে পূর্বাভাস

আন্তর্জাতিক মুদ্র তহবিলের বার্ষিক প্রতিবেদনে ভবিষ্যদ্বাণী করা হয়েছে, বিশ্ব অর্থনীতি এই বছর ২.৮ শতাংশ থাকবে। আগামী বছর তা খানিকটা বেড়ে ৩ শতাংশ হবে। এই জিডিপি বৃদ্ধি জানুয়ারির পূর্বাভাস থেকে ১০ বেসিস পয়েন্ট কম। সেই নিরিখে আবার ভারতের অর্থনীতি এগিয়ে।

এর আগে ভারতের ২০২৪-এর অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে পূর্বাভাস দিয়েছিল বিশ্বব্যাঙ্ক। বিশ্বব্যাঙ্ক আবারও ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমিয়ে দেয়। ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৬.৩ শতাংশ করে বিশ্বব্যাঙ্ক। চার সাতদিনের মাথায় আইএমএফও অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস দিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+