ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার হবে অতি নগন্য! করোনা আবহে আশঙ্কাবাণী গীতা গোপীনাথের
ভারতীয় অর্থনীতিতে বৃদ্ধির হার হবে মাত্র ১ শতাংশ। চলতি ও আগামী অর্থবর্ষের জন্য এই খতিয়ানের পূর্বাভাসই দিলেন আইএমএফ-এর মুখ্যঅর্থনৈতিক উপদেষ্টা গীতা গোপীনাথ। করোনা ভাইরাসের মহামারিতে বিশ্ব অর্থনীতির প্রায় ১২ লক্ষ কোটি ডলার ক্ষতি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে শুধু ১ শতাংশ
এদিকে ভারতের ক্ষেত্রে এই সময়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে শুধু ১ শতাংশ। এই বিষয়ে গীতা গোপিনাথ বলেন, 'এমনিতে দেখতে গেলে এই ১ শতাংশ বৃদ্ধি খুব কম। তবে বিশ্বের বিভিন্ন দেশের অবস্থাও এরকমই হবে। ভারতীয় অর্থনীতি ৪.৫ শতাংশ হ্রাস পাবে এই সময়ে।'

অর্থনীতি স্বাভাবিক হতে দুই বছর সময় লাগবে
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসেবে বিশ্বের অর্থনৈতিক অবস্থা ২০১৯ সালের শেষ দিকের মতো হতে আরও দুই বছর সময় লাগবে। ভারতের ক্ষেত্রেও তা সমান ভাবে প্রযোজ্য হবে। ভঙ্গুর অর্থনীতি থেকে সমর্থন সরিয়ে নেওয়ার ক্ষেত্রে সরকারগুলোকে আরও বেশি সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বক্তব্য
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বক্তব্য, করোনা ভাইরাসের মহামারী ২০২০ সালের প্রথম অর্ধে অর্থনীতিতে ধারণার চেয়ে বেশি নেতিবাচক প্রভাব ফেলেছে। আর এ থেকে ফের ঘুরে দাঁড়ানোর গতিও ধীর হবে। ২০২১ সালে বিশ্বের প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ৪ শতাংশ।

দরিদ্রদের ওপর মহামারির প্রভাব
আইএমএফ বলছে, বিশ্ব জুড়ে দারিদ্র নিরসনে ১৯৯০ সাল থেকেন যে অগ্রগতি অর্জিত হয়েছে তা এই মহামারীতে ঝুঁকিতে পড়েছে। দরিদ্রদের ওপর মহামারির প্রভাব নিরসনে জোরালো সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে মনে করছে সংস্থাটি।












Click it and Unblock the Notifications