দেশের একের পর এক রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্কতা জারি আবহাওয়া দফতরের

দেশের একের পর এক রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্কতা জারি আবহাওয়া দফতরের

দেশ জুড়েই বর্ষা। তবে এখনও রাজস্থান-সহ আশপাশের বেশ কিছু রাজ্যের কিছু অংশে এখনও মৌসুমী বায়ু বাধাপ্রাপ্ত হয়ে রয়েছে। এই পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যে কোথাও রয়েছে ঘূর্ণাবর্ত, কোথাও রয়েছে মৌসুমী অক্ষরেখা। যার জেরে রাজ্যগুলিতে ভারী থেকে অতিভারীর বৃষ্টির (heavy to very heavy rain) পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (weather office)।

১৭ রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১৭ রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতরের তরফ থেকে আগামী ২৭ জুন পর্যন্ত পূর্বাভাসে ১৭ টি রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। রাজ্যগুলি হল, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খ্ণ্ড, পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, পণ্ডিচেরী এবং কেরল।

 শুক্রবার বৃষ্টির পূর্বাভাস

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস

বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে ওড়িশার বিভিন্ন জায়গায়। ভারী বৃষ্টি হতে পারে ছত্তিশগড়, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরায়য

 শনিবার বৃষ্টির পূর্বাভাস

শনিবার বৃষ্টির পূর্বাভাস

শনিবার ভারী বৃষ্টি হতে পারে বিহার, ওড়িশা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরায়।

রবিবার বৃষ্টির সম্ভাবনা

রবিবার বৃষ্টির সম্ভাবনা

রবিবার ভারী বৃষ্টি হতে পারে বিহার, ওড়িশা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরায়।

বজ্রবিদ্যুতেরও পূর্বাভাস

বজ্রবিদ্যুতেরও পূর্বাভাস

আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট-বালতিস্তান, মুজফফরাবাদ, উত্তর প্রদেশ, রাজস্থান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর. মিজোরাম, ত্রিপুরা, উপকূল অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, রায়লসীমা, কেরল, মাহে, তামিলনাড়ু, পণ্ডিচেরী এবং কড়াইকালে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+