ইয়াসের 'পথে' এগোচ্ছে নিম্নচাপ, ভাসতে চলেছে দেশের একের পর এক রাজ্য

বঙ্গোপসাগরে (bay of bengal) সম্ভাব্য নিম্নচাপ (low pressure) তৈরির সময় আবহাওয়া দফতর ভারী (rain) বৃষ্টির পূর্বাভাস দিলেও, ইয়াসের মতো এই নিম্নচাপের প্রকোপ থেকে রক্ষা পেল পশ্চিমবঙ্গ (west bengal)। আবহাওয়া দফতরের পূর্বা

বঙ্গোপসাগরে (bay of bengal) সম্ভাব্য নিম্নচাপ (low pressure) তৈরির সময় আবহাওয়া দফতর ভারী (rain) বৃষ্টির পূর্বাভাস দিলেও, ইয়াসের মতো এই নিম্নচাপের প্রকোপ থেকে রক্ষা পেল পশ্চিমবঙ্গ (west bengal)। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই নিম্নচাপের প্রভাবে আগামী দু থেকে তিন দিন ওড়িশা (odisha), ঝাড়খণ্ড (jharkhand) এবং ছত্তিশগড়ের (chattisgarh) কোথাও কোথাও ভারী থেকে অতিভাবী বৃষ্টি হবে।

মৌসুমী বায়ু পৌঁছে গিয়েছে পূর্ব ও মধ্য ভারতের বিভিন্ন রাজ্যে

মৌসুমী বায়ু পৌঁছে গিয়েছে পূর্ব ও মধ্য ভারতের বিভিন্ন রাজ্যে

নিম্নচাপের হাত ধরে মৌসুমী বায়ু সক্রিয় হয়েছে পশ্চিমবঙ্গে। এদিন দেওয়া পূর্বাভাসে আবহাওয়া দফতর জানিয়েছে পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই মৌসুমী বায়ু পৌঁছে গিয়েছে। শুধু তাই নয়, ওড়িশা, ঝড়খণ্ড এবং বিহারের অনেক অংশেই দিন মৌসুমী বায়ু পৌঁছে গিয়েছে। উত্তর দিকে মৌসুমী বায়ু অগ্রসর হয়ে বোলাঙ্গির, ভুবনেশ্বর, বারিপদা, পুরুলিয়া, ধানবাদ, দাঁড়ভাঙায় পৌঁছে গিয়েছে।

বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা

বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলে নিম্নচাপের কথা। যা ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে তার সক্রিয়তা বাড়বে। এবং আগামী দু থেকে তিন দিন এর প্রভাবে ওড়িশা, ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ে প্রবল বৃষ্টি হবে। আবহাওয়া দফতর জানিয়েছে, ট্রপোস্ফিয়ার লেভেলে একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা দক্ষিণ পঞ্জাব থেকে নিম্নচাপের কেন্দ্রের মধ্যে দিয়ে গিয়েছে। যা আগামী ৩-৪ দিন বর্তমান থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশ, বিদর্ভ, তেলেঙ্গানাতেও।

পশ্চিম উপকূলেও প্রবল বৃষ্টি

পশ্চিম উপকূলেও প্রবল বৃষ্টি

দেশের পশ্চিম উপকূলে দক্ষিণ পশ্চিম বায়ু সক্রিয় রয়েছে। যা আগামী ৪-৫ দিন একইভাবে থাকতে চলেছে। আগামী ১৫ জুনের মধ্যে মহারাষ্ট্র এবং কর্নাটক উপকূলে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। এই সময়ের মধ্যে কেরলেও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, দক্ষিণ রাজস্থান এবং কচ্ছকে বাদ দিয়ে দেশে প্রায় সর্বত্রই পৌঁছে যেতে চলেছে আগামী ৪-৫ দিন সময়ে।

ভারী বৃষ্টি হতে পারে উত্তর ভারতেও

ভারী বৃষ্টি হতে পারে উত্তর ভারতেও

এই সময়ের মধ্যে উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডেও আগামী ৩-৪ দিন ভারী বৃষ্টি হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+