হঠাৎই গতি কমল মৌসুমী বায়ুর, দেশের যেসব জায়গায় বর্ষায় বাধা তৈরির আশঙ্কা
হঠাৎই গতি কমল মৌসুমী বায়ুর, দেশের যেসব জায়গায় বর্ষায় বাধা তৈরির আশঙ্কা
৩ জুন মৌসুমী বায়ুর (monsoon) প্রবেশের পরে তা ইতিমধ্যেই দেশের বিস্তীর্ণ অংশে পৌঁছে গিয়েছে। এর মধ্যে রয়েছে উত্তর পশ্চিম ভারতের(north west india) বিস্তীর্ণ অংশও। তবে এই মুহূর্তে আবহাওয়া দফতরের (imd) পূর্বাভাস উত্তর পশ্চিম ভারতের বাকি অংশে মৌসুমী বায়ু পৌঁছে যেতে আরও কিছুটা সময় লাগবে, কেননা তার গতি স্লথ হওয়ার ইঙ্গিত পাওয়া গিয়েছে।

১০ দিনে অনেক জায়গায় পৌঁছে গিয়েছে মৌসুমী বায়ু
মৌসুমী বায়ু ইতিমধ্যেই পুরো দক্ষিণ ভারতে পৌঁছে গিয়েছে। পাশাপাশি তা পূর্ব, পূর্ব-মধ্য, উত্তর-পূর্ব ভারতের পুরো অংশে এবং উত্তর পশ্চিম ভারতের কিছু অংশে পৌঁছেছে। গত ১০ দিনের মধ্যে খুব দ্রুত দেশের বেশিরভাগ অংশে পৌঁছে গিয়েছে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় এবং বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ায় দ্রুত মৌসুমী বায়ু ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

পঞ্জাবের বিস্তীর্ণ অংশে পৌঁছে গিয়েছে মৌসুমী বায়ু
৩ জন কেরলে প্রবেশের পরে তা অগ্রসর হয়েছে উত্তরের দিকে। এদিন আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মৌসুমী বায়ু উত্তরের দিকে দিউ, সুরাতস নান্দুবার, ভোপাল, নওগং, হামিরপুর, বারাবাঁকি, বেরিলি, সাহারানপুর, আম্বালা এবং অমৃতসর পর্যন্ত পৌঁছে গিয়েছে।

গতি স্লথ হতে চলেছে
কিন্তু মধ্য অক্ষাংশে পশ্চিমী বায়ুর কারণে মৌসুমী বায়ু উত্তর পশ্চিম ভারতের বাকি অংশে পৌঁছতে বাধা পাচ্ছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে আবহাওয়া দফতরের তরফে মৌসুমী বায়ুর গতিবিধির ওপরে প্রত্যহ নজর রাখা হচ্ছে। দিনের ভিত্তিতে তার খবর দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

যেসব রাজ্যে প্রভাব পড়তে চলেছে
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত মৌসুমী বায়ু আর্দ্রতা সম্পূর্ণ শুষে নিয়েছে। ফলে এই মুহূর্তে তা আর অগ্রসর হওয়ার জায়গায় নেই। যার জেরে এই মুহূর্তে উত্তর গুজরাত, রাজস্থানের একটি বড় অংশ, হিমাচল প্রদেশ, হরিয়ানা-পশ্চিম উত্তর প্রদেশ-পঞ্জাবের কিছু অংশে মৌসুমী বায়ু প্রবেশে বাধা তৈরি হয়েছে। আবার জলীয় বাষ্প তৈরি হলেই তা ফের অগ্রসর হতে পারবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।












Click it and Unblock the Notifications