ভারতে তাপমাত্রা বৃদ্ধি পাবে ৫ দিনের মধ্যেই! পূর্বাভাসের সঙ্গে সতর্ক করল আইএমডি
আবহাওয়ার পূর্বাভাসে তাপপ্রবাহের পূর্বাভাস মিলল এপ্রিলের প্রথমার্ধেই। আগামী পাঁচ দিনের মধ্যেই ভারতের বিভিন্ন রাজ্যে তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে জানিয়ে দিলেন আবহবিদরা। শনিবার পূর্বাভাসের সঙ্গে সতর্কতাও জারি করে দিল আইএমডি।
ভারতের আবহাওয়া বিভাগ বা আইএমডি এদিন জানিয়েছে, আগামী ৫ দিনের মধ্যে দেশের বেশিরভাগ অংশে তাপমাত্রা বাড়তে শুরু করবে। কোথাও ২ ডিগ্রি, কোথাও ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রা। এভাবেই ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাবে। দেশজুড়ে শুরু হবে গ্রীষ্মের দাপট।

আইএমডি একইসঙ্গে সতর্ক করে দিয়েছে, দেশের বেশিরভাগ অংশের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে আগামী দুদিনের মধ্যে মধ্যপ্রদেশ, ওড়িশা, মহারাষ্ট্র ও ছত্তিশগড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেইসঙ্গে ঝড়ের সম্ভাবনাও রয়েছে।
এই মাসের শুরুতেই ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দফতররে পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, উত্তর-পশ্চিম ও উপদ্বীপ অঞ্চলের কিছু অংশ ব্যতীত দেশের বেশিরভাগ অংশে এপ্রিল থেকে জুন পর্যন্ত স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা থাকবে বলে মনে করছেন আবহবিদরা।

ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দফতর আইএমডির মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, "বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, মহারাষ্ট্র, গুজরাট, পাঞ্জাব ও হরিয়ানার কিছু অংশে উল্লেখযোগ্যভাবে বেশিদিন তাপপ্রবাহের চলবে। জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক তাপাত্রা বৃদ্ধি পাচ্ছে। সেই কারণেই গরমের তীব্র দাপট দেখা যাবে বলে মনে করছে আবহাওয়া দফতর।
আবহবিদরা বলেন, জলবায়ু দ্রুত পরিবর্তন ঘটছে। বিশ্ব উষ্ণায়নের প্রভাগ গোটা পৃথিবীকেই গ্রাস করে নিয়েছে। তাই গ্রীষ্মকাল পড়তে না পড়তেই তাপপ্রবাহের দাপট শুরু হয়েছে। এর ফলে শুষ্ক আবহাওয়ার তীব্রতা বাড়ছে। বিশ্বজুড়ে খারাপ হচ্ছে পরিস্থিতি।
5 days warning:
— India Meteorological Department (@Indiametdept) April 8, 2023
(i) Thunderstorms with gusty winds likely over Madhya Pradesh, Odisha, Maharashtra and Chhattisgarh during next 2 days and decrease thereafter.
(ii) Gradual rise in maximum temperature by 2-4°C over most parts of the country during next 5 days. pic.twitter.com/kHMsxq379U
আইএমডি জানিয়েছে, ১৯০১ সাল থেকে আবহাওয়ার যাবতীয় তথ্য রেকর্ড রাখা শুরু হয়েছে। সেই নিরিখে ১৯০১ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত ২০২৩ সালের ফেব্রুয়ারি ভারতে সবথেকে উষ্ণতম হয়েছে। তারপর মার্চে মাসেও দাপট ছিল গরমের। তবে সাতটি পশ্চিমা ঝঞ্ঝার কারণে এবং স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা নিয়ন্ত্রণে ছিল।
ওই সাতটির মধ্যে পাঁচটি আবার শক্তিশালী পশ্চিমা ঝঞ্ঝা ছিল। তারপর উত্তরপ্রদেশ, হরিয়ানা, পঞ্জাব, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও অন্যান্য রাজ্যের অনেকাংশে প্রাক-মৌসুমি বৃষ্টি, বজ্রপাত, শিলাবৃষ্টি জারি থাকায় তাপমাত্রা নিয়ন্ত্রণে ছিল। কিন্তু আগামী পাঁচ দিন তেমন কোনো সম্ভাবনা নেই। ফলে তাপমাত্রা দেশজুড়েই বাড়বে।












Click it and Unblock the Notifications