দেশে তাপপ্রবাহের নতুন স্পেল! রাজ্যে রাজ্যে সতর্কতা জারি আবহাওয়া দফতরের
নতুন করে তাপপ্রবাহ নিয়ে সতর্কতা জারি
পশ্চিমী ঝঞ্ঝার (western disterbances) শক্তি কমতেই তাপপ্রবাহের নতুন স্পেল শুরু হতে চলেছে রাজ্যে রাজ্যে। বিশেষ করে উত্তর-পশ্চিম (North West) এবং মধ্য ভারতে (Central India)। আবহাওয়া দফতরের ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র এমনটাই জানিয়েছেন।

রাজস্থান থেকে তাপপ্রবাহ মধ্য ভারতে
আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর পশ্চিম ভারতে ২-৩ জিনের জন্য তাপপ্রবাহ কমে গিয়েছিল। সেই সময় দিনের তাপমাত্রাও কমে। সেই অবস্থা দুএকটি রাজ্যে অব্যাহত থাকলেও রাজস্থানে নতুন করে তাপপ্রবাহের স্পেল শুরু হয়েছে। এরপর থা মধ্যপ্রদেশ এবং বিদর্ভেও ছড়িয়ে পড়বে। রাজস্থানে ৫ মের পরে ৬ মে কোনও কোনও জায়গায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে। ৭ মে-তেও তা বজায় থাকবে। এরপর তা উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতের অন্য রাজ্যগুলিতে ছড়িয়ে পড়বে।

৭ মের পরে আরও বেশি অংশে তাপপ্রবাহ
আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং বিদর্ভের বিভিন্ন জায়গায় তাপপ্রবাহের সতর্কতা জারি হতে চলেছে। ৭ মের পরে উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতের আরও কিছু জায়গায় তাপপ্রবাহ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণ ভারতে বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, উত্তর-উপকূল অন্ধ্রপ্রদেশে এবং অন্ধ্রপ্রদেশের ইয়ানামে বজ্রপাতের লম্ভাবনা রয়েছে। দক্ষিণ উপকূল অন্ধ্রপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশের রায়ালসীমায় বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া সহ বজ্রঝড় হতে পারে। এদিন উত্তর উপকূল অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং দক্ষিণ উপকূল অন্ধ্রপ্রদেশ এবং রায়াসলীমায় প্রতি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া কিংবা দমকা হওয়া সহ ঝড়বৃষ্টি হতে পারে। রায়ালসীমার একটি কিংবা দুটি জায়গায় শনিবার ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উল্লিখিত জায়গায় রবিবারের পাশাশাপিশ সোমবারে বজ্রঝড় হতে পারে।
বিদর্ভ থেকে দক্ষিণ তামিলনাড়ু পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। এছাড়াও মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, রায়ালসীমা, তামিলনাড়ুর ওপরে একটি ঘূর্ণাবর্তও অবস্থান করছে।

আন্দামানে নিম্নচাপ তৈরি হয়েছে
দক্ষিণ আন্দামান সাগর এবং সন্নিহিত দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। যা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা। আগামী ৪৮ ঘন্টায় তা গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। আপাতত আন্দামান ও নিকোবরের ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে চলেছে।

পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে তাপমাত্রা স্বাভাবিক
পূর্ব ভারতের রাজ্যগুলিতে, বিহার-ঝাড়খণ্ড-পশ্চিমবঙ্গ-সিকিম-ওড়িশায় আগামী পাঁচ দিন বিচ্ছিন্নভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ৪০-৫০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। এইসব রাজ্যে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। এই রাজ্যগুলিতে আপাতত তাপপ্রবাহের সম্ভাবনা নেই। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী ৫ দিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।












Click it and Unblock the Notifications