চলবে ভারী বৃষ্টি, মেঘভাঙা বর্ষণ-হড়পা বানের সতর্কতা রাজ্যে রাজ্যে

উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা (warning) জারি করেছে আবহাওয়া দফতর (weather office)। এদিনই হিমাচল প্রদেশের (himachal pradesh) ধরমশালা-সহ বিভিন্ন জায়গায় মেঘভাঙা বৃষ্টি, হড়পা বান দেখা গিয়েছ

উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা (warning) জারি করেছে আবহাওয়া দফতর (weather office)। এদিনই হিমাচল প্রদেশের (himachal pradesh) ধরমশালা-সহ বিভিন্ন জায়গায় মেঘভাঙা বৃষ্টি, হড়পা বান দেখা গিয়েছে। যার জেরে প্রবল ক্ষয়ক্ষতিও হয়েছে।

মেঘভাঙা বৃষ্টি, হড়পা বানে প্রবল ক্ষয়ক্ষতি

মেঘভাঙা বৃষ্টি, হড়পা বানে প্রবল ক্ষয়ক্ষতি

হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী দুদিনে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে প্রবল বৃষ্টি হবে। যার জেরে রাজ্যগুলিতে বন্যার সতর্কতা জারি করা হয়েছে। বন্যা ছাড়াও বজ্রপাতে মৃত্যুর সতর্কতাও জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। হড়পা বান এবং মেঘভাঙা বৃষ্টি দেখা গিয়েছে হিমাচল প্রদেশের ধরমশালায়। এছাড়াও হিমাচল প্রদেশের কাংড়ায় পাহাড় ধসের খবর পাওয়া গিয়েছে। সেখানে ছটি বাড়ি জলের তোড়ে ধুয়ে গিয়েছে। এছাড়াও কাংড়ায় বেশ কয়েকজন ধসে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা প্রশাসনের। অন্যদিকে এখনও পর্যন্ত রাজস্থান, উত্তর প্রদেশ এবং মধ্যপ্রদেশে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা ৭৫ ছুঁয়েছে।

দিল্লি বাদে দেশের সব অংশে মৌসুমী বায়ু

দিল্লি বাদে দেশের সব অংশে মৌসুমী বায়ু

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে ১৯ জুন থেকে উত্তর ভারতে আটকে পড়া মৌসুমী বায়ু এখন রাজস্থানের বেশিরভাগ এবং এবং পঞ্জাবের কিছু জায়জায় মৌসুমী বায়ু প্রবেশ করেছে। অন্যদিকে দিল্লির পরিস্থিতি ক্রমেই মৌসুমী বায়ুর অনুকূল হচ্ছে বলে জানানো হয়েছে। মৌসুমী বায়ু হিমাচল প্রদেশের পাশাপাশি উত্তরাখণ্ডেও সক্রিয় বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসর হয়েছে

দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসর হয়েছে

আবহাওয়া দফতরের শেষ বুলেটিনে বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দিল্লি, হরিয়ানার কিছু অংশ, পঞ্জাবের কিছু অংশ এবং রাজস্থান ও উত্তর প্রদেশের বাকি অংশে মৌসুমী বায়ু অগ্রসর হতে চলেছে।

আবহাওয়া দফতরের সতর্কতা

আবহাওয়া দফতরের সতর্কতা

আবহাওয়া দফতরের তরফে সতর্কতা জারি করে বলা হয়েছে, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর এবং উত্তর পশ্চিম উত্তর প্রদেশে আগামী দুদিনে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। আগামী ৫ দিন রাজস্থানে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। ১৫ জুলাইয়ের মধ্যে কোঙ্কন ও গোয়ায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে গুজরাত, মহারাষ্ট্র, উপকূল অন্ধ্রপ্রদেশ, উপকূল কর্নাটক, কেরল, পুদুচেরি এবং মাহেতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+