অগাস্ট মাসে বৃষ্টির পরিমান কত ছিল? চমকে দেওয়ার মত তথ্য দিল IMD

অগাস্ট মাসে বৃষ্টির পরিমান কত ছিল? চমকে দেওয়ার মত তথ্য দিল IMD

ভরা বর্ষাতেও দুঃসংবাদ শোনাল আইএমডি। কেন্দ্রীয় আবহাওয়া সংস্থা দাবি করেছে গত অগাস্ট মাসে সর্বনিম্ন বৃষ্টি হয়েছে দেশে। ১২ বছরে এত কম বৃষ্টি হয়নি। ২৪ শতাংশ ঘাটতি ছিল অগাস্ট মাসের বর্ষার বৃষ্টিতে। এমনই জানিয়েছে আবহাওয়া দফতর। যদিও এবার বর্ষায় স্বাভাবিক বৃষ্টিপাত হবে বলেই জানিয়েছিল কেন্দ্রীয় আবহাওয়া সংস্থা। নির্ধারিত সময়ের আগেই দেশে এসে পড়েছিল মৌসুমী বায়ু। তবে সেটা গোটা দেশে ছড়িয়ে পড়তে বেশ অনেকটা দিন সময় নিয়েছিল। তারপর থেকেই প্রমাদ গুনছিলেন আবহাওয়া বিদরা। আশঙ্কা সত্যি করেই অগাস্ট মাসে সর্বনিম্ন বৃষ্টির তথ্য পেশ করেছেন তাঁরা।

 কম বৃষ্টি অগাস্টে

কম বৃষ্টি অগাস্টে

বৃষ্টির পরিমান অনেকটাই কম ছিল অগাস্ট মাসে। আইএমডির পূর্বাভাস মেলেনি। কারণ বর্ষায় এবার পর্যাপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। কিন্তু অগাস্ট মাসে তেমন বৃষ্টি হয়নি। অনেকটাই কমে গিয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। জুলাই এবং অগাস্ট এই দুটি মাসেই সর্বাধিক বৃষ্টি হওয়ার কথা বর্ষার। কিন্তু দুই মাসেই অন্যান্য বারের থেকে অপেক্ষাকৃত কম বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আইএমডি। অগাস্ট মাসের ৯ থেকে ১৬ তারিখের মধ্যে অনেকটাই কম বৃষ্টি হয়েছে। অর্থাৎ মাসের শুরুতেই বৃষ্টির ঘাটতি ছিল। সেটা আবার বেড়েছিল মাসের শেষের দিকের সপ্তাহে। ২৩ থেকে ২৭ অগাস্টের মধ্যে উত্তর-পূর্ব এবং মধ্য ভারতে বৃষ্টি কম হয়েছে।

 বৃষ্টির ঘাটতি কতটা

বৃষ্টির ঘাটতি কতটা

আইএমডির পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে জানানো হয়েছে গত এক মাসে অনেকটাই কম বৃষ্টি হয়েছে ভারতে। প্রায় ২৪ শতাংশ কম বৃষ্টি হয়েছে ভারতে। ২০০৯ সালে প্রথম ২৪ শতাংশ কম বৃষ্টি হয়েছিল। সেটা আবার ঘটল ২০২১ সালে। তাতেই উদ্বেগ প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। আইএমডির পক্ষ থেকে আরও উদ্বেগজনক রিপোর্ট প্রকাশ করে বলা হয়েছে ২০০২ সালের পর এই প্রথম এত ঘাটতি দেখা দিল বর্ষার বৃষ্টিতে। হাতে মাত্র আর কয়েকটা দিলই রয়েছে বর্ষার। ১ জুন থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্তই দক্ষিণ-পূর্ব মৌসুমী বায়ু সক্রিয় থাকে ভারতে। সেপ্টেম্বর মাস শেষ হতে চলেছে।

মধ্যভারতে আরও কম বৃষ্টি

মধ্যভারতে আরও কম বৃষ্টি

গোটা দেশে যখন ২৪ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে ঠিক আরও একটি বড় দুঃসংবাদ দিয়েছে হাওয়া অফিস। তাতে বলা হয়েছে মধ্যভারতে এবার বৃষ্টির ঘাটতির পরিমান ভয়ঙ্কর। ৩৯ শতাংশ কম বৃষ্টি হয়েছে মধ্য ভারতে। মহারাষ্ট্র,গুজরাত,গোয়া, মধ্যপ্রদেশ,ছত্তিশগড়, ওড়িশার বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি কম হয়েছে। উত্তর পশ্চিমের রাজ্যগুলিতেও ৩০ শতাংশ বৃষ্টির ঘাটতি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে উত্তর পূর্বের রাজ্যগুলিতে এবার স্বাভাবিক বৃষ্টি হয়েছে। আর দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে ১০শতাংশ কম বৃষ্টি হয়েছে। যদিও আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছিল অগাস্ট মাসে স্বাভাবিক বর্ষা হবে গোটা দেশে।

 নিম্নচাপের সংখ্যা কম

নিম্নচাপের সংখ্যা কম

এবছর প্রথম থেকেই নিম্নচাপের সংখ্যা কম ছিল বলে জানিয়েছে হাওয়া অফিস। রাজস্থানে নিম্নচাপ তৈরি না হওয়া নিয়ে প্রথম থেকেই উদ্বেগে ছিলেন আবহাওয়া বিদরা। ১১ অগাস্ট, ১৮ অগাস্টএবং ২৫ অগাস্ট সপ্তাহান্তের দিন গুলোতে পরীক্ষা করে দেখা হয়েছে তিন সপ্তাহেই বৃষ্টির ঘাটতি যথাক্রমে ৩৫ শতাংশ, ৩৬ শতাংশ এবং ২১ শতাংশ ছিল। তার অন্যতম কারন নিম্নচাপের ঘাটতি। অগাস্ট মাসে মধ্যভারতে যেপরিমান নিম্নচাপ তৈরি হওয়ার কথা ছিল বিশেষ করে রাজস্থানে সেটা এবার হয়ে ওঠেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+