১২২ বছরের উষ্ণতম ফেব্রুয়ারি কাটল এবার, মার্চে তাপপ্রবাহের পূর্বাভাস ভারতের আবহাওয়া দফতরের
গত বছরের তীব্র তাপপ্রবাহের থেকেও এবার আরও বেশি উষ্ণ থাকবে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে আবহাওয়া দফতররে পক্ষ থেকে।
১৯০১ সাল থেকে এত গরম ফেব্রুয়ারি দেখেননি বিশেষজ্ঞরা। ১২২ বছরের ইতিহাসে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস ছিল উষ্ণতম। শুধু উষ্ণতম ফেব্রুয়ারিই নয়, এ বছর আরও তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দফতর। মোট কথা গরমে গরমে কাটবে ২০২৩-এর গ্রীষ্মকাল।

আগামী তিন মাসে দেশের বেশিরভাগ অংশে তাপপ্রবাহ
ভারতের আবহাওয়া দফতরের একজন সিনিয়র বিজ্ঞানী এসসি ভান জানিয়েছেন, ৩১ মে শেষ হওয়া আগামী তিন মাসে দেশের বেশিরভাগ অংশে তাপপ্রবাহের সম্ভাবনা প্রবল। তাপপ্রবাহের মাত্রা বাড়বে উত্তরোত্তর। ভারত আগামী মাসগুলিতে গরম আবহাওয়ার মুখোমুখি হবে।

এবার আরও বেশি উষ্ণ থাকবে দেশ
গত বছরের তীব্র তাপপ্রবাহের থেকেও এবার আরও বেশি উষ্ণ থাকবে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে আবহাওয়া দফতররে পক্ষ থেকে। তাপপ্রবাহের পুনরাবৃত্তিতে ফসলের ফলন তীব্র ক্ষতির মুখে পড়বে। খরার সম্ভাবনা রয়েছে বলেই পূর্বাভাসে জানানো হয়েছে। আরও জানানো হয়েছে দেশের বিদ্যুৎ পরিষেবায় এবার চাপ পড়বে।

গত বছর ভারত শতাব্দীর উষ্ণতম মার্চ কাটিয়েছিল
গ্রীষ্মকালের শুরু না হতে হতেই যে পূর্বাভাস এসেছে, তাতে চ্যালেঞ্জের মুখে পড়েছে কৃষি দফতর, বিদ্যুৎ দফতরও। কৃষি ও বিদ্যুৎমন্ত্রকে আগে থেকে সাবধান করে দেওয়া হয়েছে। গত বছর ভারত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে সবথেকে উষ্ণ মার্চের শিকার হয়েছিল। ফলে শস্য নষ্ট হয়েছিল বহুল পরিমাণে, সরকার রফতানি করতে পারেনি ফসল।

ফেব্রুয়ারিতে ১৯০১ সালের পর তাপমাত্রার মাসিক গড় সর্বোচ্চ
ভারতের আবহাওয়া দফতর আইএমডি অনুসারে, এবারের ফেব্রুয়ারিতে ১৯০১ সালের পর সারা দেশে তাপমাত্রার মাসিক গড় ছিল সর্বোচ্চ। মার্চ মাসে তাপমাত্রা গম উৎপাদনের জন্য তাৎপর্যপূর্ণভাবে চ্যালেঞ্জিং হতে চলেছে। উপকূলবর্তী অঞ্চল ছাড়া বেশিরভাগ অংশেরই তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে।

বিশ্ব বাজারে রফতানি করতে ব্যর্থ হতে পারে ভারত
আশঙ্কা করা হয়েছে, এবারের তাপপ্রবাহ ভারতের গম উৎপাদনকে টানা দ্বিতীয় বছরের জন্য কমিয়ে দিতে পারে। ফলে খাদ্য খরচ নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে আবহাওয়া। চিনের পরেই ভারত দ্বিতীয় বৃহত্তম খাদ্য উৎপাদক দেশ। কিন্তু বিশ্ব বাজারে রফতানি করতে ব্যর্থ হতে পারে ভারত।

ভারত জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ
ভারত জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে অগ্রগণ্য। ভারতের এই চরম আবহাওয়া, তাপপ্রবাহ, প্রবল বন্যা এবং তীব্র খরা প্রতি বছর হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। কৃষি উৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে। অর্থনৈতিক সংকট তৈরি করছে। জ্বালানির চাহিদা বাড়ছে।

দেশে ব্ল্যাকআউট এড়াতে ব্যবস্থা
দেশে ব্ল্যাকআউট এড়াতে এবং অভ্যন্তরীণ সরবরাহের উপর চাপ কমাতে সাহায্য করার জন্য আমদানি করা কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্রগুলিকে আগামী তিন মাস পূর্ণ ক্ষমতায় কাজ করতে বলা হয়েছে। এয়ার কন্ডিশনার এবং সেচ পাম্প থেকে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে জেনারেটরগুলি আরও বেশি বিদ্যুৎ উৎপাদন করছে।

২০২০ সালের মধ্যে দ্বিগুণেরও বেশি রাজ্যে তাপপ্রবাহ
২০১৫ সাল থেকে তাপপ্রবাহ বেড়েই চলেছে ভারতে। একটা একটা করে তাপপ্রবাহের শিকার হওয়া রাজ্যের সংখ্যা বেড়ে যাচ্ছে। ২০২০ সালের মধ্যে দ্বিগুণেরও বেশি হয়ে গিয়েছে তাপপ্রবাহ ঘটে চলা রাজ্যের সংখ্যা। দেশে তাপপ্রবাহ হানা দেয় বর্তমানে ২৩টি রাজ্যে। গ্রীষ্মের স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রার থেকে বেশি হবে এবারের তাপমাত্রা।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications