আবহাওয়ার পূর্বাভাসে আশার আলো! কবে থেকে ফের সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু, জেনে নিন

আবহাওয়া দফতরের পূর্বাভাসে আশার আলো। ওড়িশা-সহ পূর্ব ভারতের বিভিন্ন জায়গায় ২৩-২৪ জুন নাগাদ ভাল বৃষ্টি শুরু হবে। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক এবং দক্ষিণের অন্য জায়গাগুলিতে তা শুরু হবে ২৬ জুন।

আবহাওয়া দফতরের পূর্বাভাসে আশার আলো। ওড়িশা-সহ পূর্ব ভারতের বিভিন্ন জায়গায় ২৩-২৪ জুন নাগাদ ভাল বৃষ্টি শুরু হবে। অন্যদিকে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক এবং দক্ষিণের অন্য জায়গাগুলিতে তা শুরু হবে ২৬ জুন নাগাদ। জানিয়েছেন আবহাওয়া দফতরের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র।

আবহাওয়ার পূর্বাভাসে আশার আলো! কবে থেকে ফের সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু, জেনে নিন

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার কথা কোঙ্কন, গোয়া এবং উপকূল কর্ণাটকে। এছাড়াও ভারী বৃষ্টি হওয়ার কথা হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, মহারাষ্ট্রের মধ্যবর্তী অংশ এবং কেরলে।

বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পঞ্জাবের বেশ কিছু জায়গায়। বজ্র বিদ্যুতের সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়ের বেশ কিছু জায়গায়।

বেশ কিছুদিন গরমে থাকার পর দিল্লির বাসিন্দারা কিছুটা অবকাশ পেতে পারেন।

আবহাওয়া দফতরের তরফে থেকে বলা হয়েছে, জুনের প্রথমের দিকে মৌসুমী বায়ু সক্রিয় থাকলেও, বর্তমানে তা বেশ দুর্বল। এই সপ্তাহের শেষের দিকে এই পরিস্থিতির পরিবর্তন হতে পারে বলে অনুমান করছেন আবহবিদরা।

অন্যদিকে ভারতের বিভিন্ন অংশে মৌসুমী বায়ু ছড়িয়ে পড়ার ক্ষেত্রেও, তা বেশ দুর্বল অবস্থানে রয়েছে। ১৫ জুন পর্যন্ত তা বেশ সক্রিয় থাকলেও, এখন তা একেবারে ঘুমিয়ে পড়ার মতো পরিস্থিতি। পরবর্তী পাঁচ-ছয় দিনে তা ফের জায়গায় ফিরবে, এমনটাই বলেছেন আবহাওয়া দফতরের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+