অবশেষে দেশে ২০২২-এর বর্ষার ইনিংস শুরু, দিল্লির জন্যও সুখবর দিল আবহাওয়া দফতর

অবশেষে দেশে ২০২২-এর বর্ষার ইনিংস শুরু, দিল্লির জন্যও সুখবর দিল আবহাওয়া দফতর

দেশের একাংশে তীব্র তাপপ্রবাহ (heatwave) । রবিবার দিল্লির তাপমাত্রা (temperature) পেরিয়েছিল ৪৯ ডিগ্রি সেলসিয়াস। তার মধ্যেই এদিন সুখবর দিল আবহাওয়া (weather) দফতর। এবারের মতো দেশে বর্ষার ইনিংস শুরু হয়েছে। যা এই প্রচণ্ড গরম ও তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি দেবে।

আন্দামানে বর্ষার আগমন

আবহাওয়া দফতরের তরফে এদিন জানানো হয়েছে এদিন মৌসুমী বায়ু আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে পৌঁছেছে। এছাড়াও শীঘ্রই কেরলে বর্ষা শুরু হবে। এক্ষেত্রে আবহাওয়া দফতরের থেকে ২৭ মে-র কথা বলা হয়েছে। মৌসুমী বায়ুর গতি আর পর্যবেক্ষণ অনুসারে বলাই যায়, আবহাওয়া দফতরের বর্ষার পূর্বাভাস সঠিক।

দিল্লি ও কয়েকটি রাজ্যের জন্য স্বস্তির বার্তা

দিল্লি ও কয়েকটি রাজ্যের জন্য স্বস্তির বার্তা

এদিন, আবহাওয়া বিশেষজ্ঞ আর কে জেনামানি বলেছেন, রবিবারের তাপপ্রবাহ ব্যাপক ছিল। অনেক জায়গাতেই ছিল প্রচণ্ড গরম। তবে এদিন দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ-সহ অনেক জায়গাতেই তাপমাত্রা তিন থেকে ৪ ডিগ্রির মতো হ্রাস পেতে চলেছে। মঙ্গলবার বিস্তীর্ণ এলাকা থেকে তাপপ্রবাহ হ্রাস পাবে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। মঙ্গলবার দেশের কোনও অংশেই তাপপ্রবাহের সেরকম পরিস্থিতি থাকবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। আবহাওয়া বিশেষজ্ঞ আর কে জেনামানি দিল্লির আবহাওয়া সম্পর্কে বলেন, মার্চ মাসটা অস্বাভাবিক ছিল। ১২২ বছরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ওই মাসেই। অন্যদিকে এপ্রিলে তৃতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। আর মে মাসের প্রথম দশটা দিন ভালই ছিল। সেই কারণে এই মাসটা সেরকম অস্বাভাবিক হবে না বলেই মনে করেন তিনি।

দিল্লিতে কমেছে তাপমাত্রা

দিল্লিতে কমেছে তাপমাত্রা

রবিবার দিল্লির দুটি জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৯ ডিগ্রি সেলসিয়াসের বেশি। সফদরজং ও পালামের মে মাসে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি। সফদরজং-এ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৭.২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের তরফে সুখবর দিয়ে বলা হয়েছে, এদিন তাপমাত্রা ইতিমধ্যেই কমে গিয়েছে। সকাল সাড়ে এগারোটার মধ্যে তাপমাত্রা ২-৩ ডিগ্রি কম ছিল। সেক্ষেত্রে বলাই যায়, এদিন সর্বোচ্চ তাপমাত্রা রবিবারের থেকে ২-৩ ডিগ্রি সেলসিয়াস কম হবে। দিল্লির বেশ কিছু জায়গায়, যেখানে রবিবার তাপমাত্রা ছিল ৪৬-৪৮ ডিগ্রি, সেখানে এদিন তাপমাত্রা ৪৩-৪৪ ডিগ্রিতে নেমে আসবে আর সফদরজং-এর জন্য তাপমাত্রা ৪২-৪৩ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।

 পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম ভারত এবং দিল্লিতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে শুরু করেছে। যার জেরে আকাশ মেঘলা। যার জেরে আগামী ৩-৪ দিন স্বস্তির আবহাওয়া থাকতে চলেছে। তবে এর পরে ফের তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+