ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টি! ৫ দিন ভারী বৃষ্টির সতর্কতা জারি আবহাওয়া দফতরের
ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টি! ৫ দিন ভারী বৃষ্টির সতর্কতা জারি আবহাওয়া দফতরের
দেশের বিস্তীর্ণ অংশ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিয়েছে। তবে আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ৫ দিন দক্ষিণ ভারতের বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবার থেকে উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের পূর্বাভাস
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ১৮ অক্টোবর নাগাদ উত্তর আন্দামান সাগর এবং আশপাশের এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিম মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ২০ অক্টোবর নাগাদ নিম্নচাপ তৈরি করতে পারে।
এছাড়াও আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ুর ওপরে থাকা শনিবারের ঘূর্ণাবর্ত এখন অবস্থান করলেও তার শক্তি কমেছে।

দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাত
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শনিবার তামিলনাড়ু, উপকূল অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, দক্ষিণ ইন্টেরিয়র কর্নাটক এবং কেরলে অতিভারী বৃষ্টিপাত হয়েছে। আরব সাগর এবং কেরলের ওপরে একটি ঘূর্ণাবর্তের অবস্থানের কথাও জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়ার পূর্বাভাস
১৬-২০ অক্টোবরের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু, পুদুচেরি, কাড়াইকাল, কেরল ও মাহেতে। একই পরিস্থিতি তৈরি হতে পারে সাউথ ইন্টেরিয়র কর্নাটকে ১৬ ও ১৭ অক্টোবর। লক্ষাদ্বীপে ১৮-২০ অক্টোবরের মধ্যে একই পরিস্থিতি তৈরি হতে পারে।
তামিলনাড়ু, দুপুচেরি, কাড়াইকাল, কেরল ও মাহেতে ২০ অক্টোবর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
১৬-২০ অক্টোবরের মধ্যে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
১৭ অক্টোবর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মধ্য মহারাষ্ট্র এবং কোঙ্কন ও গোয়ায়।
উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে শুকনো আবহাওয়া থাকবে বলেও জানানো হয়েছে। শুকনো আবহাওয়া পশ্চিমবঙ্গের একটা বড় অংশে। এছাড়াও ভোরে দিকে তাপমাত্রা কমের অনুভব হতে শুরু করেছে।

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর বিদায়
আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, বিদর্ভ, ছত্তিশগড়, ইন্টেরিয়র মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, ওড়িশার কিছু অংশ এবং পশ্চিমবঙ্গের সমগ্র অংশ থেকে আগামী দুদিনের মধ্যে মৌসুমী বায়ু বিদায় নিতে চলেছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর বিদায়ের লাইন লামডিং, কৈলাসহপ, বহরমপুর, বিলাসপুর, ব্রহ্মপুরূ, বুলদানা, দাহানুর ওপর দিয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের মধ্যে উত্তরবঙ্গ এবং মুর্শিদাবাদ থেকে বর্ষা বিদায় নিয়েছে। অসম থেকেই বর্ষা বিদায় নিয়েছে।
এদিকে পশ্চিম হিমালয়ে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব শুরু হতে চলেছে ১৮ অক্টোবর রাত থেকে।












Click it and Unblock the Notifications