দক্ষিণে ভারী বৃষ্টিপাতের সতর্কতা! উত্তরে তাপমাত্রা হ্রাসের সঙ্গে তুষারপাতের পূর্বাভাস

দক্ষিণে ভারী বৃষ্টিপাতের সতর্কতা! উত্তরে তাপমাত্রা হ্রাসের সঙ্গে তুষারপাতের পূর্বাভাস

উত্তর-পূর্ব-মধ্য ভারতে তাপমাত্রা নিম্নগামী হলেও, দক্ষিণ ভারতে উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম হিমালয় অঞ্চলে আগামী কয়েকদিনের জন্য হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে তুষারপাতও হতে পারে। এছাড়াও আগামী দুদিন উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা হ্রাসেরও পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

উত্তর-পশ্চিম ভারতে বৃষ্টিপাত ও তুষারপাত

উত্তর-পশ্চিম ভারতে বৃষ্টিপাত ও তুষারপাত

  • আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৩ ও ১৪ নভেম্বর পশ্চিমী-ঝঞ্ঝার প্রভাবে জম্মু, কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে বজ্রপাতের সঙ্গে মাঝারি বৃষ্টি এবং কোনও কোনও জায়গায় তুষারপাত করে পারে।
  • ১৪ নভেম্বর হরিয়ানা, পশ্চিম রাজস্থানের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে হাল্কা বৃষ্টি হতে পারে।
  • পরবর্তী ৪৮ ঘন্টায় উত্তর-পশ্চিম ভারতের বেশিরভাগ জায়গায় ন্যূনতম তাপমাত্রায় সেরকম কোনও পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও এর পরবর্তী সময়ে তাপমা৪ত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।
  • আগামী ৫ দিন মধ্য ভারতের বিভিন্ন অংশের সর্বনিম্ন তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে।
পূর্ব ভারতের আবহাওয়া

পূর্ব ভারতের আবহাওয়া

মূলত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ-সহ পূর্ব ভারতের তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। আগামী ৪৮ ঘন্টায় সেই তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। তবে এর পরে ফের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

দক্ষিণ ভারতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

দক্ষিণ ভারতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, কেরল, দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, রায়ালসীমা, লাক্ষাদ্বীপে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর এইসব জায়গায় বৃষ্টিপাত কমবে।

ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা

ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা

লাক্ষাদ্বীপ, মালদ্বীপ-কমোরিন, কেরল উপকূল, পার্শ্ববর্তী দক্ষিণ-পূর্ব আরব সাগরে ঘন্টায় ৪০-৪৫ কিমি বেগে (সর্বোচ্চ ঘন্টায় ৫৫ কিমি) ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের এইসব জায়গায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সোমবারও একই ধরনের হাওয়ার বেগ থাকতে পারে লাক্ষাদ্বীপ এবং পার্শ্ববর্তী দক্ষিণ-পূর্ব আরব সাগর এলাকায়।

আন্দামানেও ভারী বৃষ্টির পূর্বাভাস

আন্দামানেও ভারী বৃষ্টির পূর্বাভাস

মঙ্গলবার ও বুধবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার ১৬ নভেম্বর নাগাদ দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এবং বৃহস্পতিবার ১৭ নভেম্বর নাগাদ দক্ষিণ-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+