ঘূর্ণিঝড় ‘অশনি’র দিক-বদলে কীসের আভাস, পাঁচ সম্ভাবনার বার্তা মৌসম ভবনের
বঙ্গোপসাগর দিয়ে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় অশনি। অন্ধ্রপ্রদেশ-ওড়িশা উপকূলের কাছে বাঁক নিয়ে খানিক বাংলামুখী হয়ে উত্তর-পূর্বে বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছেন হাওয়া অফিস।
বঙ্গোপসাগর দিয়ে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় অশনি। অন্ধ্রপ্রদেশ-ওড়িশা উপকূলের কাছে বাঁক নিয়ে খানিক বাংলামুখী হয়ে উত্তর-পূর্বে বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কিন্তু ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দফতর ফের জানিয়ে দিয়েছে বঙ্গোপসাগরে দিকবদল করছে অশনি। এর ফলে নতুন করে তৈরি হয়েছে পাঁচ সম্ভাবনা। তার ব্যাখ্যা দিল মৌসম ভবন।

বুধবারে ঘূর্ণিঝড়, বৃহস্পতিবারে নিম্নচাপ
ঘূর্ণিঝড় অশনি অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি আসার পর থেকেই এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। কাঁকিনাড়া জেলার কিছু অংশে বৃষ্টি হচ্ছে। অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় সমুদ্রও উত্তাল হয়ে উঠেছে। তবে বিশাখাপত্তনমের ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্র একটি বুলেটিনে জানিয়েছে, অশনি ধীরে ধীরে দুর্বল হয়ে বুধবার সকালের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং বৃহস্পতিবার সকালের মধ্যে একটি নিম্নচাপে পরিণত হবে।

লাল-সতর্কতা জারি করা হয়েছে অন্ধ্রে
আইএমডি জানিয়েছে, ঘূর্ণিঝড় অশনি বুধবার সকালে অন্ধ্র উপকূলে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এই কারণে অন্ধ্রপ্রদেশ উপকূলের জন্য লাল-সতর্কতা জারি করা হয়েছে এবং ঘূর্ণিঝড়ের বিপর্যয় থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় কর্তৃপক্ষকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এই ঘূর্ণিঝড়ের ফলে অন্ধ্রপ্রদেশ ছাড়াও ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলেও সতর্কতা জারি করা হয়েছে।
এই পরিস্থিতিতে আইএমডির পক্ষ থেকে পাঁচটি সম্ভাবনার কথা বলা হয়েছে। সেগুলি নীচে ব্যাখ্যা করা হল।

ঘূর্ণিঝড় অশনি : সম্ভাবনা ১
ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর প্রবল ঘূর্ণিঝড় 'অশনি' গত ৬ ঘন্টায় ধরে প্রতি ঘন্টায় ১২ কিলোমিটার গতিতে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এই যাত্রাপথে ঘূর্ণিঝড় অশনি দুর্বল হয়ে পড়ছে বলে জানিয়েছেন আবহবিদরা। প্রবল ঘূর্ণিঝড়ে অশনি শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে অন্ধ্রপ্রদেশ উপকূলে পৌঁছনোর আগে।

ঘূর্ণিঝড় অশনি : সম্ভাবনা ২
ঘূর্ণিঝড় অশনি বুধবার সকালে অন্ধ্র উপকূলে কাঁকিনাড়ায় পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। ওড়িশার বিশেষ ত্রাণ কমিশনার প্রদীপ কুমার জেনা জানিয়েছেন, ঘূর্ণিঝড় অশনি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর থেকে উত্তর অন্ধ্র উপকূলের দিকে অগ্রসর হচ্ছে ক্রমশ। ঘূর্ণিঝড়টি বুধবার সকালের মধ্যে অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়া উপকূলে পৌঁছবে। এখন দেখার সেটি উপকূলে আছড়ে পড়ে কি না। আছড়ে পড়তেও পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

ঘূর্ণিঝড় অশনি : সম্ভাবনা ৩
ঘূর্ণিঝড় অশনি ধেয়ে আসায় অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়া জেলার উপকূলবর্তী এলাকায় দমকা হাওয়া চলছে। তা ঝড়ে পরিণত হবে। এবং সেইসঙ্গে মাঝারি বৃষ্টিপাত চলেছে, তার প্রকোপ বাড়বে। অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূলবর্তী এলাকায় উত্তাল সমুদ্র পরিস্থিতি তৈরি হয়েছে ঘূর্ণিঝড় অশনির ফলে।

ঘূর্ণিঝড় অশনি : সম্ভাবনা ৪
অন্ধ্রপ্রদেশ উপকূলের জন্য একটি লাল সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি ঘূর্ণিঝড়ের কারণে বিপর্যয় এড়াতে স্থানীয় কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এদিকে, ঘূর্ণিঝড়ের কারণে চেন্নাইয়ের ১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। হায়দরাবাদ, বিশাখাপত্তনম, জয়পুর এবং মুম্বই থেকে আসা ফ্লাইট ঘূর্ণিঝড়ের কারণে হয়েছে।

ঘূর্ণিঝড় অশনি : সম্ভাবনা ৫
আবহাওয়া কর্মকর্তারা পূর্বাভাস দিয়েছেন যে তেলেঙ্গানার দক্ষিণ জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, হায়দরাবাদে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে হালকা বৃষ্টি হতে পারে এবং পরবর্তী ৪৮ ঘন্টা মেঘলা অবস্থা বজায় থাকবে।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications