বিদায় নিচ্ছে বর্ষা, কবে দিনক্ষণ জানাল IMD
বিদায় নিচ্ছে বর্ষা, কবে দিনক্ষণ জানাল IMD
বিদায় িনতে চলেছে বর্ষা। আইএমডি জানিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ধীরে ধীরে বিদায় নিতে শুরু করেছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে বিদায় নেবে বর্ষা। এমনই পূর্বাভাস দিয়েছে আইএমডি। এবার স্বাভাবিক বর্ষার পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। কিন্তু বর্ষা এবার ঘাটতি রেখেই বিদায় নিচ্ছে।

বিদায় নিচ্ছে বর্ষা
আগেই এবার বর্ষার আগমন ঘটেছিল। মে মাসের শেষেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হাজির হয়েছিল ভারতে। কিন্তু তার পরে ঠিক স্বাভাবিক ছন্দে এগোয়নি বর্ষা। এলোমেলো গতি পথেই গোটা দেশে ছড়িয়েছে মৌসুমী বায়ু। আবার িনর্ধারিত সময়ের আগেই বিদায় নিচ্ছে বর্ষা। সাধারণত সেপ্টেম্বরের সতেরো তারিখ থেকে বর্ষা বিদায় নিতে শুরু করে। কিন্তু এবার তার আগেই বিদায় নেবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। িনর্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই বর্ষা এবার বিদায় নিচ্ছে।

বৃষ্টির ঘাটতি
স্বাভাবিক বর্ষার পূর্বাভাস থাকলেও এবার বর্ষায় বৃষ্টির ঘাটতি রয়ে গিয়েছে। পয়লা সেপ্টেম্বর থেকেই বিদায় প্রক্রিয়া শুরু হয়ে যাবে বর্ষার। বিহার, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ সহ একাধিক জায়গায় বর্ষার ঘাটতি দেখা গিয়েছে। অন্য দিকে সার্বিক ভাবে আবহাওয়া দফতর জানিয়েছে বর্ষার এবার ৯ শতাংশ বেশি বর্ষণ হয়েছে স্বাভাবিকের তুলনায়। বিহার, উত্তর প্রদেশে ৪০ শতাংশ কম বর্ষণ হয়েছে এবার। পশ্চিমবঙ্গে বর্ষার ঘাটতি বেড়েছে ২৯ শতাংশ হয়েছে। শেষ কয়েক দফার িনম্নচাপের কারণে কিছুটা বর্ষার ঘাটতি কমেছে। উত্তরপূর্বের রাজ্য মণিপুরে ৪০ শতাংশ কম বর্ষণ হয়েছে। তার জেরে এই সব রাজ্যের চাষীরা বিপুল সংকটে রয়েছেন। চাষের বিপুল ক্ষতি হয়েছে।

মধ্যভারতে বর্ষণের ঘাটতি
বর্ষার ঘাটতি শুধু পশ্চিমবঙ্গে নয় মধ্য ভারতের অধিকাংশ রাজ্যেই দেখা গিয়েছে। উত্তর প্রদেশে ৪৪ শতংশ বর্ষার ঘাটতি হয়েছে এবার। আর বিহারে একচল্লিশ শতাংশ এবং দিল্লিতে ২৮ শতাংশ বর্ষণ হয়েছে। এছাড়া ত্রিপুরা এবং ঝাড়খণ্ডে ২৬ শতাংশ বর্ষণের ঘাটতি হয়েছে এবার। যার জেরে মধ্য ভারতের রাজ্যগুলিতে চাষের বিপুল ক্ষতি হয়েছে। বিহার, পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, ঝাড়খণ্ডে মূলত ধান চাষ হয়ে থাকে। বর্ষণের ঘাটতির কারণে ধান চাষে এবার বিপুল ক্ষতি হয়েছে।

দক্ষিণে অতি বর্ষণ
মধ্য ভারতের রাজ্যগুলিতে বর্ষণের ঘাটতি থাকলেও দক্ষিণ এবং পশ্চিম ভারতের রাজ্যগুলি অতি বর্ষণে ভেসেছে। বিশেষ করে তামিলনাড়ুতে এবার অতিরিক্ত বর্ষণ হয়েছে। অন্যদিকে তেলঙ্গানা, মহারাষ্ট্র, গুজরাত এবং রাজস্থানে বিপুল বর্ষণ হয়েছে। এই সব রাজ্য গুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। অন্য দিকে পূর্বের রাজ্য অসমে এবার ভয়ঙ্কর বন্যা হয়েছে অতি বর্ষণের জেরে। হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীরে প্রবল বর্ষণ হয়েছে। হরপা বাণ হয়েছে সেখানে।












Click it and Unblock the Notifications