সুফলা হবে বর্ষা, দেশে ১০৩ শতাংশ বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
কেরলে ইতিমধ্যেই প্রবেশ করেছে বর্ষা। সেখানে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে ভালোভাবে। সেখানে সময়ের দিন দুয়েক আগেই বর্ষা প্রবেশ করে গিয়েছে বলে জানা গিয়েছে। আজ আলিপুর আবহাওয়া দফতর সূত্রেও জানা গিয়েছে বাংলার বর্ষার জন্য সুখবর। হাওয়া অফিস জানিয়েছে বাংলায় বর্ষা প্রবেশের পথ আরও সুগম হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই উত্তরবঙ্গে বর্ষা ঢুকে পড়বে। তবে বর্ষার জন্য হাপিত্যেশ করা দক্ষিণবঙ্গে কবে বর্ষা আসবে তা এখনও বলেনি হাওয়া অফিস।

হাওয়া অফিসের সুবার্তা
সেই অনুযায়ী জ্যৈষ্ঠ মাসেই বাংলায় প্রবেশ করবে দক্ষিণ - পশ্চিমী মৌসুমি বায়ু। দক্ষিণবঙ্গের কথা এখনও জানা যায়নি। তবে এসবের মাঝেই সারা ভারতে কেমন বর্ষা হজবে তা নিয়ে দারুণ সুখবর দিয়েছে হাওয়া অফিস, কারণ এটা চাষিদের জন্য সুখকর খবর নিয়ে আসবে। আর চাষ ভালো হলে মানুষের পকেট থেকে কিছু হলেও কম পয়সা খসতে পারে।

কী সুখবর দিয়েছে হাওয়া অফিস ?
ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) পূর্বাভাস দিয়েছে যে এই বর্ষা মরসুমে দেশে ভালো বৃষ্টি হবে। সাধারণৎ বর্ষার জন্য দু'বার পূর্বাভাস দেউ হাওয়া অফিস। প্রথমবার যে পূর্বাভাস দেয় লং টার্ম ফোরকাস্ট বলা হয়। সেই লং টার্ম ফোরকাস্ট এপ্রিল মাসে দেওয়া হয় অর্থাৎ ভরা গ্রীষ্মে সেই পূর্বাভাস দেওয়া হয়। তখন বলা হয়েছিল যে দেশে এই বর্ষার মরসুমে কম বেশি ৯৯ শতাংশ বৃষ্টি হতে পারে। এবারে বর্ষা এসেও গিয়েছে কেরলে। হাওয়া অফিস এবার বলছে দেষে কম বেশি ১০৩ শতাংশ বৃষ্টি হতে পারে। আগে যা ছিল ৯৯ এখন তা বলা হচ্ছে ১০৩। অর্থাৎ অনেকটাই বেড়েছে বর্ষা বৃষ্টি হবার পরিমাণ। আর এটাই দেশের জন্য সুখবর তা বলা যেতেই পারে। আইএমডি কর্তা মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন, "এই বর্ষার মরসুমে গড় বৃষ্টিপাত ১০৩% হবে বলে আশা করা হচ্ছে," ।

কী বলছে আইএমডি ?
মহাপাত্র বর্তমান বর্ষা মরসুমের জন্য বৃষ্টিপাতের আপডেট করা পূর্বাভাস প্রকাশ করে বলেছেন, "দেশের বেশিরভাগ অংশে ভালো হবে বৃষ্টিপাতের পরিমান। কোথাওই কম বৃষ্টি হবে না।" অতি বৃষ্টির কথাও বলছে না হাওয়া অফিস তবে বৃষ্টির যে সমবন্টন হবে তা জানাচ্ছে মৌসম ভবন।
তিনি বলেছেন যে মধ্য এবং উপদ্বীপীয় ভারত দীর্ঘ সময়ের গড় বৃষ্টিপাতের ১০৬% আশা করতে পারে,। উত্তর-পূর্ব অঞ্চল স্বাভাবিক বৃষ্টিপাতের কম হতে পারে। দীর্ঘমেয়াদী গড় বৃষ্টিপাতের ৯৬% এবং ১০৪% এর মধ্যে ক্রমবর্ধমান বৃষ্টিপাত হলে বর্ষাকে স্বাভাবিক হিসাবে বিবেচনা করা হয়।

দক্ষিণ-পশ্চিম বর্ষাকে ভারতের কৃষিভিত্তিক অর্থনীতির জীবনরেখা
আইএমডি ২৯ মে কেরলেয বর্ষা শুরুর ঘোষণা করেছিল যা পয়লা জুনের স্বাভাবিক সময়ের তিন দিন আগে। এটি চার মাসের বর্ষার ঋতুর সূচনা করে যা ভারতের কৃষি-ভিত্তিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে, সাতারা এবং বিড সহ মহারাষ্ট্রের কিছু অংশে গত ২৪ ঘন্টায় প্রাক-মৌসুমি বৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে রেকর্ড করা স্যাটেলাইট পর্যবেক্ষণ অনুসারে, দক্ষিণ পূর্ব আরব সাগরের উপর মেঘমালা কেরল এবং কর্ণাটকের দিকে অগ্রসর হবে বলে আশা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications