উত্তর-পূর্ব ভারতে বৃষ্টির পূর্বাভাস, উত্তরে তাপপ্রবাহের সতর্কতা
উত্তর-পূর্ব ভারতে বৃষ্টির পূর্বাভাস, উত্তরে তাপপ্রবাহের সতর্কতা
মঙ্গলবার ভারতের আবহাওয়া দফতর উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন অংশে আগামী পাঁচ দিনের মধ্যে হালকা থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। মৌসম ভবন জানিয়েছে, "আগামী পাঁচ দিনের মধ্যে উত্তর-পূর্ব ভারতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ৩১ মার্চ ২০২২ এবং পয়লা এপ্রিল ২০২২ তারিখে আসাম-মেঘালয় এবং অরুণাচল প্রদেশে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে,"

তাপপ্রবাহের সতর্কতা উত্তরে
আইএমডি ২৯ মার্চ ২০২২ এবং ৩০ মার্চ ২০২২-এ দক্ষিণ হরিয়ানা, দিল্লি, হিমাচল প্রদেশ এবং জম্মু বিভাগে বিচ্ছিন্ন পকেটে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। ইতিমধ্যে, আবহাওয়ার পূর্বাভাসকারী সংস্থা পশ্চিম রাজস্থান, পূর্ব রাজস্থান এবং পশ্চিম মধ্যপ্রদেশের বেশিরভাগ অংশে ২৯ মার্চ এবং ৩০ মার্চ, ৩১ মার্চ২০২২ থেকে ২ এপ্রিল ২০২২ পর্যন্ত এই অঞ্চলগুলিতে বিচ্ছিন্ন পকেটে তাপপ্রবাহের মতো পরিস্থিতি সহ গুরুতর তাপপ্রবাহের অবস্থার পূর্বাভাস দিয়েছে।
এদিকে মার্চ মাসেই বছরের উষ্ণতম দিন দিল্লিতে। তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৩৯.১ ডিগ্রি সেলসিয়াসে। ৪০ ছুঁই ছুঁই অবস্থা। দিল্লির কয়েকটি জায়গায় আবার ৪২ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে তাপমাত্রার পারদ। দিল্লির নারেলায় তাপমাত্রা ৪২ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। একাধিক জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করছে। দিল্লির লোধি রোড, গুরুগ্রাম, আয়ানগড়, নজফগড়, পিতামপুরায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪২ ডিগ্রি সেলসিয়ােসর কাছাকাছি ঘোরাফেরা করছে। সফদরজঙ্গের তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছে ২২.২ ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ১৭ থেকে ৭০ শতাংশের কাছাকাছি।

চড়ছে পারদ
মার্চ মাসের প্রথম থেকেই পশ্চিম ভারতের একাধিক রাজ্যে তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছিল। রাজস্থান, গুজরাত, মহারাষ্ট্রের একাধিক জায়গায় এখন থেকেই

শুরু তাপপ্রবাহ
তাপপ্রহবাহ শুরু হয়ে গিয়েছে। দিল্লিতেও যে তাপমাত্রা এত তাড়াতাড়ি বেড়ে যাবে তা অনেকেই আঁচ করতে পারেননি। আইআমডির আবহাওয়া বিদরা দাবি করেছেন মার্চ মাসে বৃষ্টি না হওয়ার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। দিল্লিতে অন্যান্যবার মার্চ মাসে ১৫.৯ মিলিমিটার বৃষ্টি হয়। সেটা এবার একেবারেই হয়নি বললেই চলে। সেকারণে আরও তাপমাত্রা বেড়ে গিয়েছে। গত বছর মার্চ মাসের ৩০ তারিখে দিল্লির তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছিল। এবছর তার আগেই সেই তাপমাত্রায় পৌঁছে গিয়েছে রাজধানী দিল্লি। তারপরেও গতবারের তাপমাত্রা মার্চ মাসে ৪০ ডিগ্রিতে পৌঁছে যাওয়া ১৩ বছরে প্রথম বলে দাবি করেছিলেন আবহাওয়াবিদরা।

দিল্লির গরম
গরম পড়লে সর্বোচ্চ তাপমাত্রা তো বাড়েই তার সঙ্গে পাল্লা দিয়ে যে সর্বনিম্ন তাপমাত্রাও বাড়তে শুরু করবে সেটা প্রথমে বোঝা যায়নি। গত রবিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলিয়াস। সেটা এক সপ্তাহের মধ্যে হু হু করে বাড়তে শুরু করেছে। সোমবার সেই তাপমাত্রা বেড়ে ২২ ডিগ্রি সেলসিয়াসে (সর্বনিম্ন) পৌঁছে গিয়েছে। যার জেরে তীব্র গরম অনুভূত হতে শুরু করেছে। মার্চ মাসে এমন গরম আগে কখনও পড়েনি।












Click it and Unblock the Notifications