Cyclone: শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে আরও এক সাইক্লোন! কতটা নিরাপদ বাংলা

Cyclone Biparjoy: আরব সাগরের বুকে তৈরি হচ্ছে আরও একটি সাইক্লোন (Cyclone Tej)। ৭ জুনের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। মৌসম ভবনের তরফ থেকে জানানো হয়েছে, দক্ষিণ-পূর্ব আরব সাগরের ওপর ৫ জুনের মধ্যেই ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে।

তারপরই ৪৮ ঘণ্টার মধ্যে তৈরি হবে নিম্নচাপ এলাকা। আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে। গত মাসেই বাংলাদেশ-মায়ানমার সীমান্তে মোখা (Cyclone Mocha) নামে এক ঘূর্ণিঝড় ভয়াবহ আকার নিয়ে আছড়ে পড়ে।

শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে আরও এক সাইক্লোন!

ঘন্টায় প্রায় ১৯৫ কিমি বেগে তাণ্ডব চালায় এই ঝড়। ভয়ঙ্কর মোখার জেরে ক্ষতিগ্রস্ত হন উপকূলে বসবাসকারী বহু মানুষ। ওই সাইক্লোনের জেরে প্রবল বৃষ্টিও হয়। অন্যদিকে, বঙ্গোপসাগর তীরবর্তী অঞ্চলে বন্যাও হয়। মূলত ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড, মনিপুর, দক্ষিণ অসম ও পশ্চিমবঙ্গ জুড়ে ব্যাপক বৃষ্টি হয়েছিল। যদিও মোখা সুপার সাইক্লোনের আকার নিতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল।

পাশাপাশি দক্ষিণ-পশ্চিম দিক থেকে বর্ষা ক্রমশ দক্ষিণ আরব সাগরের দিকে প্রবেশ করছে বলে জানা গিয়েছে। বঙ্গোপসারের দক্ষিণ অংশে, মলদ্বীপে ও কমোরিন এলাকাতেও বর্ষা আসছে। মৌসম ভবনের পূর্বাভাসে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম ও দক্ষিণ ভারতে বৃষ্টি হবে।

১ ও ২ জুন উত্তারণ্ডেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ১ জুন জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে।৫ জুন পর্যন্ত বৃষ্টি হবে তামিলনাড়ু ও কর্নাটকের দক্ষিণ অংশে। কেরলেও বৃষ্টির কথা জানানো হয়েছে। অন্যদিকে, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিমে ৫ জুন পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহবিদরা।

মহারাষ্ট্রের বিদর্ভ ও ছত্তিসগড়েও থাকছে সেই আশঙ্কা। বুধবার হরিয়ানা, পঞ্জাবের বিভিন্ন অংশে বৃষ্টি হয়েছে, তার জেরে তাপমাত্রা স্বাভাবিকের অনেকটা কাছাকাছি পৌঁছেছে। আগেই জানা গিয়েছে, চলতি সপ্তাহ থেকেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে পশ্চিমবঙ্গে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে একাধিক তাপপ্রবাহ অনুভূত হতে পারে।

সাইক্লোন বিপর্যয়ের খবর,

বাঁকুড়া, বীরভূম, মালদহ, দক্ষিণ ২৪ পরগনার মতো জেলাগুলিতে এই পরিস্থিতি দেখা যাবে। অন্যান্য জেলাতেও আর্দ্রতা বেশি থাকার কারণে অস্বস্তি অনুভূত হবে। তার মধ্যেই তৈরি হয়েছে সাইক্লোনের সম্ভাবনা। তবে সেই প্রভাব বাংলায় পড়বে কি না, তা জানা যায়নি।

এমনকি আলিপুর হাওয়া অফিসের তরফেও কিছু জানানো হয়নি। তবে সুত্রের খবর, গোটা পরিস্থিতির নজর রাখা হচ্ছে। এমনকি সাইক্লোনের নামের বিষয়েও জানানো হয়নি কিছু। তবে মোখার পর 'বিপর্যয়' কিংবা 'তেজ' ধেয়ে আসার কথা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+