অতিভারী বর্ষণের সতর্কতা জারি মুম্বইয়ে, আতঙ্কের প্রহর গুণছে বাণিজ্যনগরী

বৃষ্টি যেন থামছেই না মুম্বইয়ে। বর্ষার শুরু থেকে চলছে প্রবল বর্ষণ।

বৃষ্টি যেন থামছেই না মুম্বইয়ে। বর্ষার শুরু থেকে চলছে প্রবল বর্ষণ। বৃষ্টিতে জেরবার শহরের বাসিন্দাদের সুখবর শোনাতে পারল না আবহাওয়া দফতর। আগামী দু'দিন ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের কারণেই এই বর্ষণ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

সকাল থেকেই বৃষ্টি শুরু

সকাল থেকেই বৃষ্টি শুরু

শনিবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে বাণিজ্য নগরীেত। শহরের একাধিক জায়গার জল এখনও নামেনি তার উপর আবার বৃষ্টিতে নতুন করে জল জমার আশঙ্কা দেখা দিয়েছে। শহরের একাধিক সাবওয়েতে জল জমে যাওয়ার কারণে যানজট তীব্র আকার নিয়েছে।

নানা জায়গায় জল

নানা জায়গায় জল

ট্রেন চলাচলেও প্রভাব পড়েছে। একাধিক জায়গায় লাইনে জল জমে থাকার কারণে লোকাল ট্রেন অত্যন্ত ধীর গতিতে চলছে। প্রভাব পড়েছে বিমান পরিষেবাতেও। প্রবল বর্ষণের কারণে একাধিক উড়ান দেরিতে চলছে। সমুদ্রে জোয়ার আসতে পারে এই আশঙ্কায় শহরবাসীকে সমুদ্র সৈকতে যেতে নিষেধ করা হয়েছে।

একাধিক স্কুল-কলেজ ছুটি

একাধিক স্কুল-কলেজ ছুটি

দুপুররে দিকে প্রবল জলোচ্ছ্বাস দেখা দিতে পারে সমুদ্রে এমনই আশঙ্কার কথা শোনানো হয়েছে। মুম্বইয়ের একাধিক স্কুল কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। ঠানে, পালঘর, রত্নগিরিতেও স্কুল কলেজে ছুিট ঘোষণা করেছেন প্রশাসন। বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েেছ। এদিকে নবি মুম্বইয়ের পান্ডবিকা জলপ্রপাতের কাছে চার জন ভেসে গিয়েছে। এখনও পর্যন্ত একজনের দেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস ও দমকল।

গুজরাতেও বর্ষণের সতর্কতা

গুজরাতেও বর্ষণের সতর্কতা

মুম্বইয়ের পাশাপাশি গুজরােটও প্রবল বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। আহমেদাবাদ, আমরেলি, আনন্দ, আরাবল্লা, বানসকাঁথা, বারুচ, ভবনগর জেলায় প্রবল বর্ষণ চলবে বলে জানানো হয়েছে। রাজকোটে গত ২৪ ঘণ্টায় ৮১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দুদিন আগেই ভদোদরায় প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। তার উপরে আবার বৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা করছে প্রশাসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+