শুরু হয়ে গিয়েছে তাপপ্রবাহ, হলুদ সতর্কবার্তা জারি আবহাওয়া দফতরের

শুরু হয়ে গিয়েছে তাপপ্রবাহ, হলুদ সতর্কবার্তা জারি আবহাওয়া দফতরের

দেশের বিভিন্ন অংশ জুড়ে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আবহাওয়া দফতরের (weather) পূর্বাভাস অনুযায়ী গুজরাতে সৌরাষ্ট্র এবং কচ্ছে বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের (heatwave) পরিস্থিতি চলতে থাকবে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, এরপরের ৪৮ ঘন্টায় গুজরাতে সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে সেরকম কোনও পরিবর্তন হবে না। তারপর তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে।

আগামী ৫ দিনে দেশের আর কোথাও কোনও সতর্কবার্তা নেই

আগামী ৫ দিনে দেশের আর কোথাও কোনও সতর্কবার্তা নেই

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গুজরাতের সৌরাষ্ট্র এবং কচ্ছ ছাড়া দেশের আর কোথাও আগামী ৫ দিনে তাপপ্রবাহের কোনও সতর্কবার্তা নেই। ১৭ এবং ১৮ মার্চের জন্য সৌরাষ্ট্র এবং কচ্ছে সতর্কবার্তা জারি করা হয়েছে। সেই কারণে হলুদ সতর্কবার্তাও জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

তাপে বাইরে না বেরোতে অনুরোধ

তাপে বাইরে না বেরোতে অনুরোধ

আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছে, সাধারণ মানুষ গরম সহ্য করতে পারে। কিন্তু শিশু কিংবা বয়স্ক ব্যক্তি এবং যাঁদের বিশেষ কোনও রোগ রয়েছে, তাঁদের এব্যাপারে সতর্ক করা হয়েছে। বলে হয়েছে এই ধরনের মানুষজন যেন তাপের সময় বাইরে না বেরোন।

 তাপপ্রবাহের সংজ্ঞা

তাপপ্রবাহের সংজ্ঞা

আবহাওয়া দফতরের তরপ থেকে তাপপ্রবাহ তখনই ঘোষণা করা হয়, যখন সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় এবং তা স্বাভাবিকের থেকে ৪.৫ থেকে ৬.৪ ডিগ্রি বেশি থাকে। এছাড়াও, যখন একটি মহকুমার মধ্যে দুটি জায়গার সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে পরপর দুদিন থাকলে তখন তাকে তাপপ্রবাহের অধীনে ফেলা হয়। আর প্রবল তাপপ্রবাহ তখন বলা হয় যখন সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে পৌঁছে যায় যা স্বাভাবিকের থেকে অন্তত ৬.৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকে। কিংবা তাপমাত্রা যখন ৪৭ ডিগ্গির ওপরে পৌঁছে যায়।

 উত্তর ও পূর্ব ভারতে তাপপ্রবাহের মৃত্যু বাড়বে

উত্তর ও পূর্ব ভারতে তাপপ্রবাহের মৃত্যু বাড়বে

আবহাওয়া দফতর ইতিমধ্যে জানিয়েছে, এবার উত্তর ও পূর্ব ভারতে গরম স্বাভাবিকের থেকে বেশি থাকবে এবং তাপপ্রবাহের কারণে মৃত্যুর সংখ্যাও বেশি হবে। এমাসের শুরুতে মার্চ থেকে মে মাসের জন্য গ্রীষ্ণকালীন পূর্বাভাস দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, উত্তর, উত্তর-পূর্ব এবং পূর্ব ভারতর এবং পশ্চিম ভারতের কিছু অংশে তাপমাত্রা এবারে স্বাভাবিকের থেকে বেশি থাকবে। কিন্তু দক্ষিণের অংশ এবং সংলগ্ন মধ্যভারতের অংশে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকবে।
যেসব জায়গাত তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে, সেইসব জায়গার মধ্যে রয়েছে ছত্তিশগড়, ওড়িশা, গুজরাত, উপকূল মহারাষ্ট্র, গোয়া, উপকূল অন্ধ্রপ্রদেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+