তীব্র তাপপ্রবাহের কবলে রাজস্থান, বারমেরে তাপমাত্রা ৪৮.১ ডিগ্রি! ১৬ জেলায় জারি লাল সতর্কতা
তীব্র তাপপ্রবাহের কবলে রাজস্থান, বারমেরে তাপমাত্রা ৪৮.১ ডিগ্রি! ১৬ জেলায় জারি লাল সতর্কতা
তীব্র তাপপ্রবাহের (heatwave) কবলে রাজস্থান (rajasthan)। বৃহস্পতিবার বারমেড়ের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৮.১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও অন্য অংশেও তাপপ্রবাহের পরিস্থিতি। বেশিরভাগ জেলায় দিনের তাপমাত্রা ৪৫ ডিগ্রির আশেপাশে রয়েছে।

যেসব জায়গায় তাপমাত্রা ৪৬ ডিগ্রির ওপরে
বৃহস্পতিবার রাজস্থানের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৮.১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও জালোর ও গঙ্গানগরের তাপমাত্রা ছিল যথাক্রমে ৪৭.৭ এবং ৪৭.৩ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে ফলোদি (যোধপুর), পিলানি (ঝুনঝুন), জয়সলমের এবং বিকানেরে দিনের তাপমাত্রা ছিল ৪৭.২ ডিগ্রি সেলসিয়াস। নাগৌর ও চুরুতে যথাক্রমে ৪৭ ও ৪৬.৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও সাঙ্গারিয়া (হনুমানগড়), কোটা ও বুন্দিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪৬.৭ ডিগ্রি সেলসিয়াস। শুধু রাজস্থানেই নয়, সংলগ্ন রাজ্যেও একই পরিস্থিতি।

জনশূন্য জয়পুর
জয়পুরে মানুষ যখন জাগে সেই সময় তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। আর সকাল ৮ টা নাগাদ তাপমাত্রা পৌঁছে যায় ৩৫ ডিগ্রির কাছাকাছি। বিকেলে তা পৌঁছে যায় ৪৪.৪ ডিগ্রি সেলসিয়াসে। এই পরিস্থিতির কারণে স্থানীয় বাসিন্দারা বাড়ির ভিতরে থাকছেন। যার জন্য বেলা একটু বাড়তেই শহরের রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়ছে।

১৬ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪-৫ দিন তাপপ্রবাহ থেকে মুক্তি পাওয়ার কোনও উপায় নেই। তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকবে। জয়পুরের আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, রাজ্যের ১৬ টি জেলার জন্য তাপপ্রবাহের কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে। জেলাগুলি বেশিরভাগই পশ্চিম রাজস্থানের। সেখানকার সর্বোচ্চ তাপমাত্রা স্বভাবিকের থেকে বেশি থাকবে বলে জানানো হয়েছে।

রাজস্থানের সঙ্গে দেশের যেসব অংশে তাপপ্রবাহ
পশ্চিম রাজস্থানের বেশিরভাগ অংশেই তাপপ্রবাহের পরিস্থিতি। বিচ্ছিন্নভাবে কয়েকটি জায়গায় তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে ১৩ ও ১৪ মে। ১৫ মে বেশ কিছু জায়গায় তাপপ্রবাহ চলবে। তবে এর পরে ২-৩ জিন তাপপ্রবাহ থাকবে না। পূর্ব রাজস্থানেও একই পরিস্থিতি। এদিন পূর্ব রাজস্থানের কয়েকটি জায়গায় তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি। ১৪ মে নাগাদ অনেক অংশেই তাপপ্রবাহ থাকবে। আর ১৫ মে থাকবে কিছু কিছু অংশে।
১৩ মের পাশাপাশি ১৪ মে পশ্চিম উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশে বিচ্ছিন্নভাবে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। গুজরাতে যা থাকবে ১৩ মে। ১৩ থেকে ১৫ মের মধ্যে জম্মু ও কাশ্মীর, দক্ষিণ হরিয়ানা দিল্লি এবং পঞ্জাবে এবং ১৪ ও ১৫ মে বিদর্ভে এই পরিস্থিতি তৈরি হতে পারে। জম্মু ডিভিশনেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।












Click it and Unblock the Notifications