বৃষ্টি ভেজা গোটা রাজ্য! অতিভারী বর্ষণের সতর্কতায় রেড-অ্যালার্ট জারি আবহাওয়া দফতরের
বৃষ্টি ভেজা গোটা রাজ্য! অতিভারী বর্ষণের সতর্কতায় রেড-অ্যালার্ট জারি আবহাওয়া দফতরের
পশ্চিম ভারতের বিভিন্ন জায়গায় কোথাও ভারী, কোথাও অতিভারী বৃষ্টিপাত (rain) চলছে। যে কারণে জলস্ফীতি দেখা দিয়েছে। জলমগ্ন মুম্বইয়ের (Mumbai) বিভিন্ন জায়গা। আবহাওয়া দফতরের পূর্বাভাস পরবর্তী ৪৮ ঘন্টায় পশ্চিম ভারতের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। যে কারণে আবহাওয়া ( weather) দফতরের তরফে লাল সতর্কতা (Red Alert) জারি করা হয়েছে।

বৃষ্টিতে রেকর্ড ভাঙবে মুম্বই
আবহাওয়া দফতরের তরফে ভবিষ্যদ্বাণী করে বলা হয়েছে, দেশের আর্থিক রাজধানীতে ২০২২-এর জুলাইয়ের বৃষ্টি আগেকার সব রেকর্ডকে ভেঙে দেবে। গত কয়েকদিন মুম্বইয়ে প্রবল বৃষ্টিপাত চহয়েছে। সেখানে ২৪ ঘন্টায় ১২৪ মিলি বৃষ্টি হয়েছে। আর গত পাঁছ দিনে সেখানে ৪৬৩ মিলি বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া দফতরের লাল সতর্কতা
আবহাওয়া দফতরের তরফে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বলা হয়েছে, আগামী দুদিন অর্থাৎ ৮ জুলাইয়ের মধ্যে মুম্বই তথা দক্ষিণ-মধ্য মহারাষ্ট্র , দক্ষিণ কোঙ্কন ও গোয়ায় লাল সতর্কতা জারি করা হয়েছ। বলা হয়েছে ৮ জুলাইয়ের মধ্যে বিভিন্ন জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেসরকারি আবহাওয়া সংস্থার তরফেও একই সতর্কতার কথা বলা হয়েছে।

আবহাওয়া দফতরের কমলা সতর্কতা
আবহাওয়া দফতরের তরফে উত্তর কোঙ্কনের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া উত্তর-মধ্য মহারাষ্ট্র, পূর্ব বিদর্ভ ও পশ্চিম বিদর্ভে বৃহস্পতি ও শুক্রবারের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে মারাঠাওয়াড়ায় বুধবার ও পরের দুদিনে ভারী বৃষ্টির পূর্বাভাসে হলুদ সতর্কতা
আগেই জারি করা হয়েছিল।
আবহাওয়া দফতরের তরফে আবহাওয়ার ওপরে ভিত্তি করে, চারটি রঙে পূর্বাভাস দেয়। এর মধ্যে সবুজ রং-এ কোন সতর্কতা নেই। হলুদ রঙে নজর রাখা, কমলা রঙে সতর্ক থাকা আর লালের অর্থ সতর্কতার সঙ্গে সেখানে ব্যবস্থা নেওয়ার দরকার রয়েছে।
আবহাওয়া দফতরের শীর্ষ কর্তা জানিয়েছেন, একটি অক্ষরেখা রয়েছে গুজরাত ও মহারাষ্ট্র উপকূল জুড়ে। অন্যদিকে পশ্চিম মধ্যপ্রদেশের ওপরে রয়েছে নিম্নচাপ। যে কারণে মহারাষ্ট্র ও দুজরাতে ভারী বৃষ্টি হচ্ছে।

মুম্বইয়ে আরও বৃষ্টির সম্ভাবনা
বৃহস্পতিবার মুম্বইয়ে আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। মুম্বই শহর ও শহরতলীতে মাঝারি থেকে ভারী এবং কোনও কোনও জায়গায় বিচ্ছিন্নভাবে অতিভারী বৃষ্টি হতে পারে।
এদিকে মুম্বইয়ে প্রবল বৃষ্টিপাতে জনজীবন ব্যাহত হয়েছে। জল জমে যাওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটা ছাড়াও ভূমি ঘসে বেশ কয়েকজনের আহত হওয়ার খবরও পাওয়া গিয়েছে।
তবে সেন্ট্রাল রেল ও পশ্চিম রেলের .তরফে জানানো হয়েছে লোকাল ট্রেনগুলি চলছে স্বাভাবিকভাবে। যদিও যাত্রীদের অভিযোগ শহরতলীর ট্রেন একটু দেরিতে চলছে।












Click it and Unblock the Notifications