ভারী বৃষ্টির পূর্বাভাস বঙ্গে, জারি হলুদ সতর্কতা, তাপপ্রবাহ থেকে মুক্তির খবর শোনাল IMD

ভারী বৃষ্টির পূর্বাভাস বঙ্গে, জারি হলুদ সতর্কতা, তাপপ্রবাহ থেকে মুক্তির খবর শোনাল IMD

গত কয়েকদিন ধরে স্বস্তির বৃষ্টিতে ভিজছে উত্তর-পশ্চিম ভারতের একাধিক রাজ্য। মঙ্গলবার আইএমডির পক্ষ থেকে জানানো হয়েছে আপাতত আর উত্তর-পশ্চিম ভারতের কোনও রাজ্যেই তাপ প্রবাহের সম্ভাবনা নেই। এক কথায় বলতে গেলে স্বস্তির খবর শুনিয়েছে আবহাওয়া দফতর। সেই সঙ্গে একাধিক রাজ্য বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের একাধিক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আইএমডি।

তাপ প্রবাহের সম্ভাবনা নেই

তাপ প্রবাহের সম্ভাবনা নেই

সুখবর শুনিয়েছে আইএমডি। আপাতত আর দেশের কোনও প্রান্তেই তাপ প্রবাহ হবে না। বিশেষ করে উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে যে তাপ প্রবাহের আর সম্ভাবনা নেই সেটা জানিয়ে িদয়েছে কেন্দ্রীয় আবহাওয়া সংস্থা। তারপরেই বলা যায় একটা স্বস্তি ফিরেছে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। দিল্লি সহ উত্তর-পশ্চিম ভারতের সব রাজ্যেই আগামী কয়েরদিন ঝড়-বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তার জেরে তাপমাত্রার পারদ ২ থেকে ৩ ডিগ্রি কমবে। গত কয়েকদিন ধরে উত্তর-পশ্চিম ভারতের তাপমাত্রা ভয়াবহ হয়ে গিয়েছে।

হলুদ সতর্কতা জারি

হলুদ সতর্কতা জারি

আইএমডি ইতিমধ্যেই হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। সেকারণে এই এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েেছ। প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি শুরু হয়েছে। তার জেরে তাপমাত্রার পারদ অনেকটাই নেমেছে। ৪ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি চলবে বলে জানিয়েছে হওয়া অফিস। তাপমাত্রার পারদ নামতে শুরু করে দিয়েছে। অনেকটাই স্বস্তিতে রয়েছেন রাজ্যবাসী। আগামী কয়েকদিন শুধু পশ্চিমবঙ্গ নয় অসম, মেঘালয়, মিজোরাম সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। চার তারিখ পর্যন্ত বৃষ্টি হবে অসম, মেঘালয়, মনিপুর, মিজোরামে।

দিল্লিতেও বর্ষণের পূর্বাভাস

দিল্লিতেও বর্ষণের পূর্বাভাস

রাজধানী দিল্লিতেও বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ থেকেই মেঘলা আকাশ রাজধানী দিল্লিতে। তার জেরে তাপমাত্রার পারদ কমেছে। আগামী কয়েকদিন রাজধানী দিল্লিতে তাপমাত্রার পারদ কমই থাকবে। কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে রাজধানী দিল্লিতে। শুধু রাজধানী দিল্লিতে নয়, বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানাতেও। সেকারণে তাপপ্রবাহের সম্ভাবনা আর উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে থাকবে না। গত কয়েকদিন এই রাজ্যগুলিতে তাপমাত্রার পারদ ৪৫ ডিগ্রি সেলসিয়াস পার করে গিয়েছিল।

কাশ্মীরেও বৃষ্টির পূর্বাভাস

কাশ্মীরেও বৃষ্টির পূর্বাভাস

কাশ্মীরেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। গতকাল থেকেই কাশ্মীরের আকাশে মেঘের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কাশ্মীর সহ হিমালচল প্রদেশ, উত্তরাখণ্ডের একাধিক জায়গায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছিল উত্তর ভারতের রাজ্যগুলিতেও। কিন্তু আগামী কয়েকদিনে সেই প্রখর গরম থেকে অনেকটাই রেহাই পেয়েছেন সকলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+