Cold wave: ২৩ বছরে রেকর্ড শৈত্য প্রবাহ দিল্লিতে, শনিবার থেকে নতুন করে পারদ পতনের সতর্কতা IMD-র
Cold wave: ২৩ বছরে রেকর্ড শৈত্য প্রবাহ দিল্লিতে, শনিবার থেকে নতুন করে পারদ পতনের সতর্কতা IMD-র
পর পর তিনবার শৈত্য প্রবাহের ধাক্কা সামলেছে দিল্লি। ২৩ বছরে যা রেকর্ড। কিন্তু তার থেকে মুক্তি মিলবে না। আগামী ১৪ তারিখ থেকে নতুন করে শৈত্য প্রবাহের সতর্কতা জারি করেছে আইএমডি। অর্থাৎ আবারও নতুন করে হাড়কাঁপানো ঠান্ডা শুরু হবে রাজধানী দিল্লিতে। একদিকে হাড় কাঁপানো ঠান্ডা আরেক দিকে ঘন কুয়াশা। দুয়ের দাপটে একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজধানী দিল্লির জনজীবন

কাঁপছে দিল্লি
জানুয়ারির শুরু থেকে হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপছে রাজধানী দিল্লি। ৫ থেকে ৩। তিন থেকে ২। তার পরে এক ধাক্কায় একেবারে ১.৫ ডিগ্রিতে নেমে গিয়েছিল রাজধানী দিল্লির তাপমাত্রা। ঘর থেকে বেরোতে পারছিলেন না মানুষ জন। এমনকী থমকে গিয়েছিল জনজীবন। খুলে দেওয়া হয়েছিল একাধিক নাইট শেল্টার। বরফ পড়াটাই বাকি ছিল দিল্লিতে। একটা ঠান্ডা পড়েছিল শহরে। সেই কম্পন কিছুটা কমেছে গত কয়েক দিনে। কিছুটা তাপমাত্রা চড়েছে। কিন্তু সেই সুখ আর বেশি দিন নেই ফের পারদ পতন শুরু হবে বলে সতর্ক করেছে আইএমডি।

শৈত্যপ্রবাহের সতর্কতা
পর পর ২টি শৈত্য প্রবাহের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই রাজধানী দিল্লির দিকে ধেয়ে আসছে আরো একটি শৈত্য প্রবাহ। ইতিমধ্যেই তার সতর্কতা জারি করেছে আইএমডি। আগামী ১৪ জানুয়ারী অর্থাৎ পৌষ সংক্রান্তির ঠিক আগের দিন থেকে রাজধানী দিল্লিতে শুরু হয়ে যাবে আরও একটি শৈত্য প্রবাহ। ফের হু হু করে নামবে তাপমাত্রার পারদ। ইতিমধ্যেই পাঞ্জাব, হরিয়ানা, উত্তর রাজস্থান, চণ্ডীগড়, দিল্লিতে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

ঘন কুয়াশার দাপট
শৈত্য প্রবাহের পাশাপাশি এবার ঘন কুয়াশার দাপটও দেখেছে দিল্লি। টানা ৫০ ঘণ্টা ঘন কুয়াশার মধ্যে থাকতে হয়েছে রাজধানীর বাসিন্দাদের। ৩ থেকে ৯ জামনুয়ারি টানা ৫ দিন রাজধানী দিল্লিতে তাপমাত্রা থেকেছে ৩ ডিগ্রির নীচে। ৬ জানুয়ারি দিল্লির তাপমাত্রা নেমে গিয়েছিল ১.৯ ডিগ্রিতে। এখনও পর্যন্ত রাজধানী দিল্লিতে যা রেকর্ড বলা চলে। তার মধ্যে ঘনকুয়াশা। গত সাতদিন ধরে বিমান এবং ট্রেন পরিষেবা ব্যহত হয়েছে রাজধানী দিল্লি সহ উত্তর ভারতের একাধিক রাজ্যে। তার অন্যতম কারণ এই পতন। সেটা ফের ফিরে আসতে চলেছে আগামী ১৪ জানুয়ারি থেকে।

কেন বারবার শৈত্য প্রবাহ
গত ২৩ বছরে এরকম লাগাতার শৈত্য প্রবাহের দাপট দেখেনি রাজধানী দিল্লি। পর পর তিনবার শৈত্য প্রবাহ দেখা দিয়েছে। তার জেরে তাপমাত্রার অনেকটাই নেমেেছ। তার অন্যতম কারণ পরিষ্কার আকাশ। কোনওরকম পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়নি। সেকারণে হিমালের হিমেল বাতাস কোনও রকম বাধা না পেয়েই হু হু করে ঢুকতে শুরু করেছে উত্তর বারতে। উত্তারখণ্ড, কাশ্মীর, হিমাচল প্রদেশে এবার রেকর্ড তুষার পাত হয়েছে।












Click it and Unblock the Notifications