প্রবল বর্ষণের সতর্কতা দুই রাজ্যে , নাগপুর সফর বাতিল করলেন মোদী

প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়ে মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ এই দুই রাজ্যে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তারপরেই নাগপুর সফর বাতিল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়ে মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ এই দুই রাজ্যে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তারপরেই নাগপুর সফর বাতিল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আবহাওয়া দফতরের পূর্বাভাস

আবহাওয়া দফতরের পূর্বাভাস

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে আগামী ২৪ ঘণ্টায়। এতোটাই ভারী বর্ষণ হবে যে লাল সতর্কতা জারি করতে হয়েছে হাওয়া অফিসকে। রাজ্যের বাসিন্দাদের খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। গত কয়েকদিন ধরেই মুম্বইয়ে। শহরের অধিকাংশ এলাকাই জলমগ্ন হয়ে রয়েছে।

বর্ষণের পূর্বাভাস পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে

বর্ষণের পূর্বাভাস পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে

পুজো ভেস্তে যেতে পারে বৃষ্টিতে এ আশঙ্কার কথা আগে থেকেই জানিয়ে রেখেছে আবহাওয়া দফতর। পুজো যত এগিেয় আসছে তত বৃষ্টির প্রবণতা বাড়ছে। কলকাতা সহ রাজ্যের অধিকাংশ জেলাতেই বৃষ্টি হচ্ছে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা গুলিতে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। গুজরাট, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, ওড়িশার উপকূলে ‌মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বৃষ্টি হবে গুজরাট, ওড়িশা, রাজস্থান, ছত্তিশগড়েও।

মোদীর নাগপুর সফর বাতিল

মোদীর নাগপুর সফর বাতিল

ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাসের কারণে নাগপুর সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার মুম্বই, ঔরঙ্গাবাদ, নাগপুরে একাধিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর‌। মহারাষ্ট্রের বিধানসভা ভোটের আগে মোদীর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ এই সফরে দলীয় কর্মসূচিতেও যোগ দেওয়ার কথা ছিল। নাগপুরে মেট্রোরেলের কোচ ফ্যাক্টরির ভিত্তি প্রস্তর স্থাপন করার কথা ছিল তাঁর‌।

শুধু মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশই নয় একাধিক রাজ্যে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর‌। গোয়া, রাজস্থান, ছত্তিশগড়, আন্দামান নিকোবর, অসম, মেঘালয়, কর্নাটক, কেরলেও প্রবল বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+