কেরলের ৬ জেলায় অতিভারী বর্ষণের পূর্বাভাস, জারি হল লাল সতর্কতা

দেরিতে বর্ষা এলেও দেশের বেশ কয়েকটি রাজ্যে লাগাতার বর্ষণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির মত দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্যে চলছে বর্ষণ।

দেরিতে বর্ষা এলেও দেশের বেশ কয়েকটি রাজ্যে লাগাতার বর্ষণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির মত দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্যে চলছে বর্ষণ। কেরলের ৬ জেলায় আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস জারি করা হয়েছে। আগাম সতর্কতা হিসেবে এই ৬ জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ইড্ডুকি এবং কাসারগড় জেলায় রবিবার থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হয়ে যাহে বলে জানানো হয়েছে। এছাড়াও মাল্লাপুরম, ওয়ানাড়, কোঝিকোড়ে, কুন্নুরে চলবে প্রবল বর্ষণ। কমলা সতর্কতা জারি থাকবে আগামী চারদিন এমনই জানিয়েছে হাওয়া অফিস।

কেরলের ৬ জেলায় অতিভারী বর্ষণের পূর্বাভাস, জারি হল লাল সতর্কতা

গত চারদিনে প্রবল বর্ষণে কেরলে মারা গিয়েছেন চারজন। গত তিনদিনে কেরলের কোল্লাম েজলার নন্দীকারা বন্দর থেকে নিখোঁজ হয়ে গিয়েছেন চার ম‌ৎস্যজীবী। দুটিন নিখোঁজ থাকার পর কেরলের ভিজিনঝাম বন্দরে ফিরে এসেছে পাঁচ মৎস্যজীবী। বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় কুন্নুর ও কাসারগড় জেলা থেকে ৮৯ জনকে ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত কেরলের কাসারগড় জেলাতেই সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে।

প্রবল বর্ষণ চলছে শবরিমালার বনাঞ্চল এলাকাতে। পাম্বা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে। নদীর তীরে থাকা পূণ্যার্থীদের শিবির অন্যত্র সরিেয় নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে শবরিমালা মন্দির কর্তৃপক্ষ। তিরুঅনন্তপূরমের সমুদ্র সৈকতে পর্যটকদের আনাগোনায় নিষেধাঞ্জা জারি করা হয়েছে। আগামী তিন-চারদিন মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+